Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

র‍্যাম্প ওয়াকে স্তন্যপান করিয়ে ভাইরাল মডেল

দ্য ওয়াল ব্যুরো: পরনে সোনালি রংয়ের সুইম স্যুট। শরীরে উপচে পড়ছে লাস্য। কিন্তু মুখে রয়েছে এক অদ্ভুত পরিতৃপ্তির হাসি। আর হবে নাই বা কেন। কোলে যে রয়েছে তাঁর সন্তান। শুধু তাই নয়। তাকে স্তন্যপানও করাচ্ছেন ওই মহিলা। ঠিক এমনটাই দেখা গিয়েছে এক র‍্যা

র‍্যাম্প ওয়াকে স্তন্যপান করিয়ে ভাইরাল মডেল

শেষ আপডেট: 17 July 2018 15:25

দ্য ওয়াল ব্যুরো: পরনে সোনালি রংয়ের সুইম স্যুট। শরীরে উপচে পড়ছে লাস্য। কিন্তু মুখে রয়েছে এক অদ্ভুত পরিতৃপ্তির হাসি। আর হবে নাই বা কেন। কোলে যে রয়েছে তাঁর সন্তান। শুধু তাই নয়। তাকে স্তন্যপানও করাচ্ছেন ওই মহিলা। ঠিক এমনটাই দেখা গিয়েছে এক র‍্যাম্প ওয়াকে। ২০১৮-সালের মিয়ামি সুইম উইকে স্পোর্টস ইলাস্ট্রেটেড ব্র্যান্ডের সোনালি রঙের সুইমস্যুটে দেখা যায় সদ্য মা হওয়া মডেল মারা মার্টিনকে। সূত্রের খবর, মারা এই ফ্যাশন শোয়ের ফাইনালে নির্বাচিত হওয়া ১৬ জন প্রতিযোগীর একজন। রবিবার ছিল এই ফ্যাশন শোয়ের ফাইনাল রাউন্ড। আর সেখানেই সদ্যোজাতকে কোলে নিয়ে হাঁটলেন মার্টিন। করালেন স্তন্যপানও। জানা গিয়েছে মারা মার্টিনের সন্তানের বয়স মাত্র পাঁচ মাস। ইভেন্টের কোনও আওয়াজ যাতে শিশুটির কানে না আসে সেই জন্য বাচ্চাটির কানে পরানো ছিল একটি বাহারি হেডফোন। পরনে ছিল সবুজ রংয়ের ডায়পার। ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে মারা মার্টিনের র‍্যাম্প ওয়াকের এই ভিডিও। লাইক, শেয়ার, কমেন্ট করে সবাই মার্টিনকে তাঁর এই অভিনব প্রয়াসের জন্য অভিনন্দন জানিয়েছেন। মারা নিজে জানিয়েছেন, তিনি ভাবেননি এ ভাবে তাঁর কাজের জন্য প্রশংসিত হবেন। তিনি আরও বলেন, সব মায়েরাই নিজের কাজের পাশপাশি সঠিক ভাবেই নিজের সন্তানেরও দেখভাল করেন। সবাইকে এই মেসেজই দিতে চেয়েছিলেন তিনি। আর সবার যে তাঁর এই কাজ ভালো লেগেছে তাতে আপ্লুত মার্টিন। https://www.instagram.com/p/BlVROStlu5M/?utm_source=ig_share_sheet&igshid=37yjlk5cmubl&r=wa1  

```