
শেষ আপডেট: 19 August 2023 08:52
দ্য ওয়াল ব্যুরো: সুন্দরী, লাস্যময়ী মহিলাদের আকর্ষণ এড়ানো রীতিমতো কঠিন পুরুষদের পক্ষে (model blackmailed 50 men)। ঠিক এই বিষয়টিরই সুযোগ নিতেন মুম্বইয়ের এক মডেল। নিজের রূপকে কাজে লাগিয়ে দিব্যি ব্ল্যাকমেলিংয়ের ব্যবসা ফেঁদে বসেছিলেন তিনি।
ঠিক কতজনকে নিজের রূপ এবং যৌনতার ফাঁদে ফেলেছিলেন মেহের নামের সেই মডেল? সংখ্যাটা শুনলে চোখ কপালে উঠবে। এক জন বা দু'জন নয়, মোট ৫০ জন পুরুষ শিকার হয়েছিলেন এই লোভের। সংখ্যাটা হয়তো আরও বাড়তে পারত যদি না এই ঘটনার শিকার হওয়া এক ব্যক্তি পুলিশে অভিযোগ দায়ের করতেন।
প্রতিবার টেলিগ্রামে তিনি ভাব জমাতেন নতুন নতুন পুরুষের সঙ্গে। স্বামী বিদেশে চাকরি করে এই বলেই নতুন নতুন শিকারের সঙ্গে নিজেই যৌন সম্পর্কে লিপ্ত হতে চাইতেন তিনি। এরপর সেই ফাঁদে পা দিয়ে নিজের কামনা চরিতার্থ করতে ওই মহিলার বাড়িতে হাজির হতেন এই তথাকথিত প্রেমিকরা। শারীরিক সম্পর্কে লিপ্ত হতেই কিছুক্ষণ পরই সেই ঘরে উপস্থিত হতেন ৩ জন। আপত্তিকর অবস্থায় ধরা পড়ার জন্য তারপর থেকেই শুরু হতো টাকার জন্য চাপ দেওয়া।
অভিযোগ পেয়েই মেহের সহ আরও ৩ জনকে গ্রেফতার করেছে কর্ণাটক পুলিশ। জানা গেছে, দীর্ঘদিন ধরেই এই চক্র তাদের ব্যবসা চালাচ্ছিল। অভিযোগকারীর সঙ্গে একই ঘটনা তারা ঘটায় মার্চ মাসে। এরপরই পুলিশের দ্বারস্থ হন তিনি।
সেক্সে না বলতেই প্রেমিকার গলায় স্ক্রু-ড্রাইভার ঢুকিয়ে দিয়ে পালাল প্রেমিক