Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

টাওয়ার বসানোর নামে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ, দুর্গাপুর থেকে গ্রেফতার যুবক

শনিবার দুর্গাপুরের ফরিদপুর থানার আধিকারিকদের সঙ্গে নিয়ে বড়গড়িয়া এলাকা থেকে প্রণবকে গ্রেফতার করা হয়। এখনও পর্যন্ত ১৬ কোটি টাকা প্রতারণা করা হয়েছে বলে মহারাষ্ট্র পুলিশ সূত্রে জানা গেছে। 

টাওয়ার বসানোর নামে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ, দুর্গাপুর থেকে গ্রেফতার যুবক

অভিযুক্ত প্রণব আনন্দ মণ্ডল

শেষ আপডেট: 10 November 2024 21:15

দ্য ওয়াল ব্যুরো:  বেসরকারি সংস্থার টাওয়ার বসিয়ে দেওয়ার নাম করে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠল। শনিবার রাতে মহারাষ্ট্র পুলিশের হাতে গ্রেফতার দুর্গাপুরের ফরিদপুর থানার বড়গড়িয়ার এক যুবক।

ধৃতের নাম প্রণব আনন্দ মণ্ডল। রবিবার ট্রানজিট রিমান্ডে ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। মহারাষ্ট্র পুলিশ সূত্রে খবর, মহারাষ্ট্রের বিভিন্ন প্রান্তের মোবাইল টাওয়ার বসিয়ে দেওয়ার নাম করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই যুবক। 

জানা যাচ্ছে, মহারাষ্ট্রের শাওনি থানা এলাকাতেও একই ঘটনা ঘটিয়েছে ধৃত প্রণব। কয়েকশো মানুষের সঙ্গে এই প্রতারণা করা হয়েছে বলে সূত্রের খবর। বিভিন্ন থানায় ধৃতের নামে অভিযোগ জমা পড়েছিল। পাশাপাশি মহারাষ্ট্রর শাওনির থানাতেও প্রতারণার অভিযোগ দায়ের করেন এক ব্যক্তি। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ।

এরপর প্রণবের কথা জানতে পারে মহারাষ্ট্র পুলিশ। শনিবার দুর্গাপুরের ফরিদপুর থানার আধিকারিকদের সঙ্গে নিয়ে বড়গড়িয়া এলাকা থেকে প্রণবকে গ্রেফতার করা হয়। এখনও পর্যন্ত ১৬ কোটি টাকা প্রতারণা করা হয়েছে বলে মহারাষ্ট্র পুলিশ সূত্রে জানা গেছে। 

এদিন দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে ধৃতের জামিন নাকচ করে তিন দিনের ট্রানজিট রিমান্ডের নির্দেশ দেন বিচারপতি। মহারাষ্ট্র পুলিশ সূত্রে আরও জানা গেছে , শুধু প্রণব আনন্দ মণ্ডল নয়, বেশ কিছু যুবক কলকাতাতে বসে এই চক্র চালাত। তাদের মধ্যে প্রণব অন্যতম।

প্রতারককে মহারাষ্ট্রে নিয়ে জেরা করে এই চক্রের সঙ্গে আরও কতজন জড়িত আছে তা জানার চেষ্টা করা হবে বলে খবর। এর পাশাপাশি অভিযোগ নিয়ে আরও তদন্ত চালানো হবে বলেও জানিয়ে রেখেছে মহারাষ্ট্র পুলিশ ।


```