Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ছোড়া হল মোবাইল! কর্নাটকের রোড শো-তে ফের নিরাপত্তা-বিপর্যয়

দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোড শো মানেই সেখানে বিস্তর জনসমাগম। তবে, সেখান থেকেই যদি কোনও জনতা আচমকা মোবাইল ছুড়ে দেন (mobile phone is thrown towards Narendra Modi) অথবা আঘাত করার চেষ্টা করেন, সেক্ষেত্রে প্রশ্ন উঠবেই প্রধা

প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ছোড়া হল মোবাইল! কর্নাটকের রোড শো-তে ফের নিরাপত্তা-বিপর্যয়

শেষ আপডেট: 30 April 2023 18:41

দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোড শো মানেই সেখানে বিস্তর জনসমাগম। তবে, সেখান থেকেই যদি কোনও জনতা আচমকা মোবাইল ছুড়ে দেন (mobile phone is thrown towards Narendra Modi) অথবা আঘাত করার চেষ্টা করেন, সেক্ষেত্রে প্রশ্ন উঠবেই প্রধানমন্ত্রীর নিরাপত্তা (security breach) নিয়ে। ঠিক এমন ঘটনাই ঘটল কর্নাটকে মোদীর রোড শোতে।

মে মাসের গোড়াতেই বিধানসভা নির্বাচন কর্নাটকে। তার আগে রোড শো তে প্রচার সারছিলেন নরেন্দ্র মোদী। আচমকাই রাস্তার পাশে জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর দিকে উড়ে আসে একটি মোবাইল ফোন। সেই ফোন মোদীর গায়ে না লাগলেও চাঞ্চল্য সৃষ্টি হয়। ভীড়ের মধ্যে থেকে কে ছুড়লেন এই মোবাইল তা এখনও জানা যায়নি।

প্রসঙ্গত, চলতি বছরে একাধিক বার ঘটেছে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বলয় ভেদ করার ঘটনা। এর আগে, জানুয়ারি মাসে, হুবলিতে যুব উৎসবে যোগ দিতে যাওয়ার সময়েও এক যুবক নিরাপত্তা বলয় ভেদ করে মোদীর গলায় মালা দিতে একেবারে পৌঁছে যান তাঁর সামনে। সেই সময় মালাটি নিয়ে নিরাপত্তা রক্ষীকে দিয়ে দেন প্রধানমন্ত্রী।

২০২২ সালের জানুয়ারি মাসে পাঞ্জাবে একদল বিক্ষোভকারী অবরোধ করেছিলেন প্রধানমন্ত্রীর কনভয়। বারবার এমন ঘটনায় প্রশ্ন উঠছে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজির ওপর। তবে, কনভয়ের বাইরের বলয়ে নিরাপত্তার ভার থাকে সংশ্লিষ্ট রাজ্য পুলিশের ওপর। ফলে, প্রত্যেকবার এমন ঘটনায় আসলে দায় কার এ নিয়ে চাপানউতোর শুরু হয়েছে দুই তরফেই। এখন দেখার এদিন মোবাইল যিনি ছুড়লেন, তাঁকে কতক্ষণে চিহ্নিত করে ব্যবস্থা নেয় কর্ণাটক পুলিশ।

মোদীর ‘মন কি বাত’ শুনবে দেশ-বিদেশও, ৪ লাখ বুথে জমায়েত বিজেপির


```