Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ছেলেধরা সন্দেহে গণধোলাই! মহিলার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার

দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশের সিংরৌলি অঞ্চলে গত কয়েকমাস ধরে হোয়াটস অ্যাপে গুজব ছড়াচ্ছিল, চারপাশে ঘুরছে ছেলেধরার দল। সুযোগ পেলেই দুধের শিশুদের চুরি করে চম্পট দেবে। সিংরৌলির মরবা গ্রামের কাছে গত ছ’মাস ধরে বাসা বেঁধেছিলেন এক ভবঘুরে মহিলা। তিনি

ছেলেধরা সন্দেহে গণধোলাই! মহিলার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার

শেষ আপডেট: 23 July 2018 11:22

দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশের সিংরৌলি অঞ্চলে গত কয়েকমাস ধরে হোয়াটস অ্যাপে গুজব ছড়াচ্ছিল, চারপাশে ঘুরছে ছেলেধরার দল। সুযোগ পেলেই দুধের শিশুদের চুরি করে চম্পট দেবে। সিংরৌলির মরবা গ্রামের কাছে গত ছ’মাস ধরে বাসা বেঁধেছিলেন এক ভবঘুরে মহিলা। তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। গত শনিবার ছেলেধরা ভেবে তাঁর ওপর লাঠি, কুড়ুল ও পাথরের চাঙড় নিয়ে চড়াও হয় গ্রামের লোক। রবিবার গ্রামের কাছে এক জঙ্গলের পাশ থেকে উদ্ধার হয়েছে মহিলার দেহ। পুলিশ এখনও মহিলার পরিচয় জানতে পারেনি। গণধোলাইয়ে যুক্ত সন্দেহে ১৪ জনকে গ্রেফতার করেছে । গতমাসে মরবা গ্রামের কাছেই বন দফতরের দুই অফিসারকে ছেলেধরা ভেবে আক্রমণ করে গ্রামের মানুষ। তাঁরা কোনক্রমে পালিয়ে বাঁচেন।

```