Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পেহলু খানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়নি, তড়িঘড়ি বললেন অশোক গহলৌত

দ্য ওয়াল ব্যুরো : ২০১৭ সালের এপ্রিলে রাজস্থানে গোরক্ষকদের হাতে খুন হন ব্যবসায়ী পেহলু খান। শনিবার শোনা যায়, মৃত্যুর দু’বছর বাদে পেহলু খানের নামেই চার্জশিট দিয়েছে পুলিশ। তাঁকে গরু চোরাচালানে অভিযুক্ত করা হয়েছে। চার্জশিটে পেহলু খানের দুই ছেলের

পেহলু খানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়নি, তড়িঘড়ি বললেন অশোক গহলৌত

শেষ আপডেট: 29 June 2019 13:11

দ্য ওয়াল ব্যুরো : ২০১৭ সালের এপ্রিলে রাজস্থানে গোরক্ষকদের হাতে খুন হন ব্যবসায়ী পেহলু খান। শনিবার শোনা যায়, মৃত্যুর দু’বছর বাদে পেহলু খানের নামেই চার্জশিট দিয়েছে পুলিশ। তাঁকে গরু চোরাচালানে অভিযুক্ত করা হয়েছে। চার্জশিটে পেহলু খানের দুই ছেলেরও নাম আছে। একথা জানাজানি হওয়ার পরে নানা মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অনেকে রাজস্থানের কংগ্রেস সরকারের বিরুদ্ধে অভিযোগ করেন। পরিস্থিতি সামলাতে মুখ খোলেন মুখ্যমন্ত্রী অশোক গহলৌত। তিনি প্রথমেই বলেন, চার্জশিটে পেহলু খানকে দোষী সাব্যস্ত করা হয়নি। একইসঙ্গে বলেন, আমরা খতিয়ে দেখব, কোনও বিশেষ উদ্দেশ্য নিয়ে এই মামলায় তদন্ত করা হয়েছিল কিনা। পরে তিনি রাজ্যের বিজেপি সরকারের ওপরে দোষ চাপিয়ে দেন। তাঁর কথায়, এই মামলা তদন্ত হয়েছিল বিজেপি সরকারের আমলে। তার ভিত্তিতে চার্জশিট দেওয়া হয়েছে। তদন্তে যদি কোনও অসঙ্গতি থাকে, নতুন করে তদন্ত হবে। https://twitter.com/ashokgehlot51/status/1144921161710501888 রাজস্থানের জয়পুর থেকে গরু কিনে হরিয়ানায় নিজেদের বাড়িতে ফিরছিলেন পেহলু খান ও তাঁর দুই ছেলে। সেখানে উন্মত্ত জনতা তাঁদের আক্রমণ করে। বিজেপি অভিযোগ করে, কংগ্রেস দু’মুখো আচরণ করছে। হায়দরাবাদের রাজনীতিক আসাদুদ্দিন ওয়াইসি টুইট করেন, ক্ষমতায় থাকলে কংগ্রেসের সঙ্গে বিজেপির বিশেষ তফাৎ থাকে না। রাজস্থানের মুসলমানদের সেকথা বুঝতে হবে। কংগ্রেসকে বর্জন করুন। নিজেদের আলাদা রাজনৈতিক মঞ্চ তৈরি করুন। https://twitter.com/asadowaisi/status/1144845075572117504

```