Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সাংস্কৃতিক অনুষ্ঠান করতে গিয়ে অশ্লীল নাচের চাহিদায় নাজেহাল শিল্পীরা

দ্য ওয়াল ব্যুরো: সাংস্কৃতিক অনুষ্ঠানে মহিলাদের জোর করে ‘স্ট্রিপ ড্যান্স’-করানোর অভিযোগ উঠল।  গ্রেফতার করা হল দু’জনকে।  অসমের কামরূপে আসলপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটেছে গত শুক্রবার।  ৪২ জনের একটি নাচের দলের সাথে যোগাযোগ করা হয় ৭ই জুন।  এই নৃত্য

সাংস্কৃতিক অনুষ্ঠান করতে গিয়ে অশ্লীল নাচের চাহিদায় নাজেহাল শিল্পীরা

শেষ আপডেট: 10 June 2019 10:28

দ্য ওয়াল ব্যুরো: সাংস্কৃতিক অনুষ্ঠানে মহিলাদের জোর করে ‘স্ট্রিপ ড্যান্স’-করানোর অভিযোগ উঠল।  গ্রেফতার করা হল দু’জনকে।  অসমের কামরূপে আসলপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটেছে গত শুক্রবার।  ৪২ জনের একটি নাচের দলের সাথে যোগাযোগ করা হয় ৭ই জুন।  এই নৃত্যশিল্পীদের ডিরেক্টর ডি. রাবহা ঘটনার পরে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। রাবহা এফআইআর-এ বলেছেন, “আমাদের সাথে সঞ্জয় চৌধুরি যোগাযোগ করেছিলেন, ফোনে কথা হয়েছিল কুদ্দুস আলির সাথে।  ৩৭ হাজার টাকার কনট্র্যাক্ট সইও করা হয়েছিল।  আমরা নির্দিষ্ট এলাকায় রাত ৮ টার মধ্যে পৌঁছে গেছিলাম।  সেখানে যাওয়ার পর থেকেই দেখি দর্শকরা আমাদের ব্যঙ্গ বিদ্রুপ করছেন।  কিছুক্ষণের মধ্যেই আমাদের সকলকে জোর করে একটা ব্যারিকেড ঘেরা জায়গায় নিয়ে যাওয়া হয়।  সেখানেই আমাদের দলের মেয়েদের সাথে অশ্লীল ব্যবহার করা হয়, তাঁদের কুরুচিকর নাচ করতে বাধ্য করা হয়। ” এফআইআর-এ আরও বলা হয়, সেই জায়গা থেকে কোনওক্রমে তাঁরা পালিয়ে আসেন।  তাঁদের গাড়িতে পাথর ছোড়া হয়।  পরে তাঁরা জানতে পারেন, পশ্চিমবঙ্গের কোচবিহার থেকে ‘স্ট্রিপ ড্যান্সার’রা আসছেন বলে উদ্যোক্তারা এই অনুষ্ঠানের টিকিট বিক্রি করেছিলেন।  এখানে প্রায় ৫০০ জন দর্শকও হয়েছিল।  তাঁরা যে উদ্দেশ্য নিয়ে অনুষ্ঠান দেখতে এসেছিলেন, বাস্তবে তার সাথে মিল না থাকায় এই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।  আপাতত এই ঘটনায় রবিবার যে দুজনকে গ্রেফতার করা হয়েছে, তাঁদের নাম শাহরুখ খান এবং সুবাহান খান। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অসমের অর্থমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা সাংবাদিকদের বলেন, তিনি জেলা পুলিশের সুপারিনটেনডেন্টের সঙ্গে কথা বলেছিলেন এবং তাঁকে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানিয়েছেন।

```