Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রয়াত তাপস সাহা, ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তেহট্টের বিধায়ক

কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

প্রয়াত তাপস সাহা, ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তেহট্টের বিধায়ক

তাপস সাহা

শেষ আপডেট: 15 May 2025 14:11

দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত তেহট্টের বিধায়ক তাপস সাহা (Tapas Saha)। বৃহস্পতিবার সকাল ৮:১৫ নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বুধবার বাড়িতে পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেয়েছিলেন বিধায়ক (MLA)। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে। সেখানে পরিস্থিতি আশঙ্কাজনক বুঝে কলকাতায় স্থানান্তর করা হয় তাপস সাহাকে। বৃহস্পতিবার সকালে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মাথায় গুরুতর চোট লাগার কারণে তাঁর ব্রেনস্ট্রোক (Brain Stroke) হতে পারে এই আশঙ্কাই করেছিলেন চিকিৎসকরা। বিধায়কের মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছিল বলেও খবর মিলেছিল। তেহট্ট মহকুমা হাসপাতালে অক্সিজেন সাপোর্ট দিয়ে রাখা হয়েছিল তাঁকে। পরে অবস্থার অবনতি হলে কলকাতায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে পাঠিয়ে দেওয়া হয়। বুধবার রাত থেকে শহরের এক বেসরকারি হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে আসে খারাপ খবর। বিধায়কের প্রয়াণে শোকের ছায়া নদিয়া জেলায়।

গত বছরেই নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সামনে এসেছিল তাপস সাহার নাম। চাকরি দেওয়ার নাম করে তিনি কয়েক কোটি টাকা তুলেছিলেন বলে অভিযোগ ওঠে। তাঁর কণ্ঠস্বরও সংগ্রহ করে সিবিআই। শুধু তাই নয়, একাধিকবার জিজ্ঞাসাবাদও করা হয়েছিল। তবে তাপস সাহা প্রতিবারই বলেছিলেন, তিনি সহযোগিতা করবেন।

২০১৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত পলাশীপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন তাপস সাহা। এর পরে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তিনি তেহট্ট থেকে নির্বাচিত হয়েছিলেন। তাঁর প্রয়াণে দলীয় কর্মীরা স্বাভাবিকভাবে ভেঙে পড়েছেন। 

দলীয় সূত্রে জানা গেছে, বেশ কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন তাপস সাহা। তারপর বেঙ্গালুরুতে গিয়েছিলেন চিকিৎসার জন্য। এরপর অবশ্য পুরোদমে দলের কাজকর্ম শুরু করেন কিন্তু বুধবার ফের অসুস্থ হয়ে পড়ায় তাঁকে কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

বেলায় প্রয়াত বিধায়কের দেহ আনা হয়েছিল বিধানসভায়। সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন দলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি দেখা যায় তৃণমূলের অন্যান্য মন্ত্রী, বিধায়কদেরও। 


```