Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পিএসসি চেয়ারম্যান পদে আরও এক ‘দলবদলু’

এবার পিএসি-র চেয়ারম্যান হলেন অন্য এক দলবদলু বিধায়ক। 

পিএসসি চেয়ারম্যান পদে আরও এক ‘দলবদলু’

শেষ আপডেট: 9 April 2024 12:52

দ্য ওয়াল ব্যুরো: বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) চেয়ারম্যান ছিলেন কৃষ্ণ কল্যাণী। বিজেপি থেকে দল বদল করে তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি। তবে খাতায়কলমে ছিলেন বিজেপিরই বিধায়ক।  

লোকসভা ভোটে সেই কৃষ্ণ কল্যাণীকে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের প্রার্থী করেছে বিজেপি। রায়গঞ্জেরই বিধায়ক ছিলেন কৃষ্ণ। লোকসভায় প্রার্থী হওয়ায় সদ্য বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন। তাই বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদও এখন শূন্য। আর এবার পিএসি-র চেয়ারম্যান হলেন অন্য এক দলবদলু বিধায়ক। 

তিনি সুমন কাঞ্জিনাল। সুমন কাঞ্জিলাল খাতায়কলমে বিজেপি বিধায়ক। গত ফেব্রুয়ারি মাসে সুমন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। তাঁকেই এবার পিএসি চেয়ারম্যান পদে নিয়োগ করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দ্য ওয়াল-কে স্পিকার বলেন, "আমি ইতিমধ্যেই ফাইলে সই করে দিয়েছি।"

এবিষয়ে সুমন জানিয়েছেন, "আমি শুনেছি, কিন্তু এখনও পর্যন্ত অর্ডার হাতে পাইনি। বিধানসভার পিএসি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কমিটি। এই কমিটির চেয়ারম্যান পদে যদি আমার নাম প্রস্তাব করা হয়, তাহলে আমি দায়িত্বের সঙ্গে পালন করব।"

বিধানসভায় বিরোধী দলের কোনও বিধায়ককে পিএসি চেয়ারম্যান করাটা বহুদিনের প্রথা। কিন্তু বর্তমান জমানায় এক অদ্ভূত ব্যাপার শুরু হয়েছে। সাধারণত বিরোধী দল স্থির করে তাঁরা কাকে পিএসি চেয়ারম্যান পদে মনোনীত করবেন। কিন্তু গত প্রায় সাত-আট বছর ধরে দেখা যাচ্ছে, স্পিকারই কার্যত চেয়ারম্যান ঠিক করে দিচ্ছেন। খাতায়কলমে বিরোধী দলের এক বিধায়ককে চেয়ারম্যান করা হচ্ছে ঠিকই। কিন্তু সেই বিধায়ক আসলে সশরীরে থাকছেন শাসক দলের সঙ্গে। মানস রঞ্জন ভুঁইয়াকে পিএসি চেয়ারম্যান করা থেকে এই ধারা শুরু হয়েছে। তা এখনও চলছে।


```