Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দু'টি ভ্যাকসিন মেশালে বাড়ছে কোভিড প্রতিরোধ ক্ষমতা, জানা গেল সমীক্ষায়

দ্য ওয়াল ব্যুরো : সুইডেনের অনেক নাগরিককে অক্সফোর্ড (Oxford) অ্যাস্ট্রাজেনেকার একটা ডোজ নেওয়ার পরে দেওয়া হয়েছিল এমআরএনএ ভ্যাকসিনের আর একটি ডোজ। পরে দেখা যায়, যাঁরা অ্যাস্ট্রাজেনেকার দু'টি ডোজ নিয়েছিলেন, তাঁদের তুলনায় অন্যদের শরীরে অধিক প্রতি

দু'টি ভ্যাকসিন মেশালে বাড়ছে কোভিড প্রতিরোধ ক্ষমতা, জানা গেল সমীক্ষায়

শেষ আপডেট: 18 October 2021 11:02

দ্য ওয়াল ব্যুরো : সুইডেনের অনেক নাগরিককে অক্সফোর্ড (Oxford) অ্যাস্ট্রাজেনেকার একটা ডোজ নেওয়ার পরে দেওয়া হয়েছিল এমআরএনএ ভ্যাকসিনের আর একটি ডোজ। পরে দেখা যায়, যাঁরা অ্যাস্ট্রাজেনেকার দু'টি ডোজ নিয়েছিলেন, তাঁদের তুলনায় অন্যদের শরীরে অধিক প্রতিরোধ ক্ষমতার জন্ম হয়েছে। সুইডেনে একসময় নিরাপত্তার জন্য ৬৫ বছরের কমবয়সীদের অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া বন্ধ করা হয়। ইতিমধ্যে যাঁরা অ্যাস্ট্রাজেনেকার একটি ডোজ নিয়েছিলেন, তাঁদের দ্বিতীয় ডোজ হিসাবে দেওয়া হয় এমআরএনএ টিকা। সুইডেনের উমিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পিটার নর্ডস্টর্ম বলেন, ভ্যাকসিন না নেওয়ার চেয়ে কোনও স্বীকৃত ভ্যাকসিন নেওয়া ভাল। একটি ভ্যাকসিনের দু'টি ডোজ নেওয়ার চেয়ে দ্বিতীয় ডোজ হিসাবে এমআরএনএ ভ্যাকসিন নেওয়া আরও ভাল। পরে তিনি বলেন, সমীক্ষায় দেখা গিয়েছে, যাঁরা অ্যাস্ট্রাজেনেকার মতো ভেক্টর বেসড ভ্যাকসিনের দু'টি ডোজ নিয়েছিলেন তাঁদের তুলনায় যাঁরা একটি ভেক্টর বেসড ভ্যাকসিন ও অপরটি এমআরএনএ ভ্যাকসিন নিয়েছেন, তাঁদের শরীরে বেশি প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে। সুইডেনের পাবলিক হেলথ এজেন্সিকে উদ্ধৃত করে এখবর জানিয়েছে ল্যানসেট ম্যাগাজিন। সুইডেনে মোট ৭ লক্ষ মানুষের ওপরে সমীক্ষা করা হয়েছিল। তাতে দেখা যায়, যাঁরা অ্যাস্ট্রাজেনেকার একটি ও ফাইজারের আর একটি ভ্যাকসিন নিয়েছেন, তাঁদের প্রতিরোধ ক্ষমতা অন্যদের তুলনায় ৬৭ শতাংশ বেশি। যাঁরা অ্যাস্ট্রাজেনেকার একটি ও মোডার্নার আর একটি ভ্যাকসিন নিয়েছেন, তাঁদের করোনা প্রতিরোধ ক্ষমতা যাঁরা ভ্যাকসিন নেননি তাঁদের তুলনায় ৭৯ শতাংশ বেশি। ভারতে যাঁরা অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড ভ্যাকসিনের দু'টি ডোজ নিয়েছেন, তাঁদের কোভিড প্রতিরোধ ক্ষমতা যাঁরা ভ্যাকসিন নেননি, তাঁদের তুলনায় ৫০ শতাংশ বেশি। এর মধ্যে হরিয়ানার শোনপত বিশ্ববিদ্যালয়ের বায়োলজির অধ্যাপক গৌতম মেনন বলেছেন, ভারতে করোনার তৃতীয় ওয়েভ নাও আসতে পারে। তাকে রুখবে মূলত তিনটি বিষয়। ক্রমবর্ধমান সেরোপ্রিভ্যালেন্স রেট, দ্রুত টিকাকরণ ও ডেল্টা ভ্যারিয়ান্ট। সেরোপ্রিভ্যালেন্স রেট বৃদ্ধি পাওয়ার অর্থ বর্তমানে আগের চেয়ে বেশি সংখ্যক মানুষের রক্তে অ্যান্টিবডি পাওয়া যাচ্ছে। তাছাড়া ডেল্টা ভ্যারিয়ান্টের দাপটে কোণঠাসা হয়ে গিয়েছে কোভিডের অন্যান্য ভ্যারিয়ান্ট। মহামারী বিশেষজ্ঞ চন্দ্রকান্ত লাহরিয়া বলেন, ডেল্টা ভ্যারিয়ান্ট অনেকক্ষেত্রে বন্ধুর কাজ করছে। তার জন্য কোভিডের অন্যান্য ভ্যারিয়ান্টের সংক্রমণ হতে পারছে না। নির্দিষ্ট তথ্য দিয়ে লাহরিয়া জানান, গত মে মাসে এক সমীক্ষায় দেখা গিয়েছে, ৬৭.৬ শতাংশ মানুষের শরীরে আছে অ্যান্টিবডি। দেশের প্রাপ্তবয়স্কদের ৭০ শতাংশ অন্তত ভ্যাকসিনের একটি ডোজ নিয়েছেন। তাছাড়া সরকারি স্বাস্থ্যব্যবস্থাও এখন কোভিড মোকাবিলায় অনেক বেশি দক্ষ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে অতিমহামারীর তৃতীয় ওয়েভ আসার সম্ভাবনা কম।

```