Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

মিঠুনের ১০০ কোটির মানহানি মামলা, চ্যালেঞ্জ ছুড়ে কুণাল ঘোষের জবাব ‘কোর্টেই দেখা হবে’

কুণাল ঘোষের বিরুদ্ধে ১০০ কোটির মানহানি মামলা করলেন মিঠুন চক্রবর্তী। জবাবে কুণালের চ্যালেঞ্জ, ‘‘কোর্টেই দেখা হবে’’। বিস্তারিত পড়ুন।

 

মিঠুনের ১০০ কোটির মানহানি মামলা, চ্যালেঞ্জ ছুড়ে কুণাল ঘোষের জবাব ‘কোর্টেই দেখা হবে’

কুণাল ঘোষ ও মিঠুন চক্রবর্তী

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 4 September 2025 22:12

দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী এবার আইনি পথে হাঁটলেন। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের বিরুদ্ধে তিনি দায়ের করেছেন ১০০ কোটি টাকার মানহানির মামলা। অভিযোগ, রাজনৈতিক বিদ্বেষ থেকেই কুণাল তাঁর ও তাঁর পরিবারের বিরুদ্ধে একের পর এক অসত্য ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন।

এর আগে কুণাল ঘোষকে আইনি নোটিস পাঠিয়েছিলেন মিঠুন। কিন্তু তার জবাবে সন্তুষ্ট না-হয়ে এ বার কলকাতা হাইকোর্টে মামলা করলেন তিনি। আদালতে মিঠুনের দাবি, কুণালের মন্তব্যে তাঁর সামাজিক মর্যাদা, সম্মান এবং পেশাগত ক্ষতি হয়েছে। নতুন ছবি ও বিজ্ঞাপনের কাজ ব্যাহত হয়েছে বলেও অভিযোগ তাঁর।

মিঠুন জানান, তিনি প্রাক্তন রাজ্যসভার সাংসদ, পদ্মভূষণ ও দাদাসাহেব ফালকে পুরস্কারপ্রাপ্ত শিল্পী। তাঁর মতো ব্যক্তিত্বের বিরুদ্ধে এ ধরনের "মিথ্যা অভিযোগ" তাঁকে অপমানিত করেছে। তাই ক্ষতিপূরণ হিসাবে ১০০ কোটি টাকা দাবি করেছেন তিনি। পাশাপাশি কোর্টকে অনুরোধ করেছেন কুণাল ঘোষকে ভবিষ্যতে এ ধরনের মন্তব্য থেকে বিরত রাখতে। মামলার খরচ বাবদ মিঠুন দিয়েছেন ৫০ হাজার টাকা কোর্ট ফি, যা সর্বোচ্চ ফি হিসেবে ধরা হয়।

অন্যদিকে, মিঠুনের এই মামলা নিয়ে বিন্দুমাত্র বিচলিত নন কুণাল ঘোষ। তাঁর পাল্টা বক্তব্য, “যাঁর মান থাকে, তিনি কি এত বার দলবদল করেন? তদন্তের ভয়েই অনেকে দলবদল করেন। কোর্টে দেখা হবে।”

কুণাল আরও জানান, তিনি নিজেও মিঠুনের বিরুদ্ধে মামলা করেছেন। তাঁর দাবি, “মিঠুন একাধিক চিটফান্ড কেলেঙ্কারির সঙ্গে যুক্ত। সেটা আমি কোর্টে তুলে ধরব। চাই, বিষয়টি সিবিআই তদন্ত করুক।”


```