Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Mithali Raj: শচীনের সঙ্গে এক আসনে মিতালি রাজ, বিশ্বকাপে মহা রেকর্ড কিংবদন্তির

রবিবার ভারত-পাকিস্তান (India Vs Pakistan) মহা ম্যাচে মাঠে নামতেই নয়া রেকর্ড গড়লেন মিতালি রাজ (Mithali Raj)। ভারতীয় দলনেত্রী এই নিয়ে প্রথম ক্রিকেটার হিসেবে ছয়টি ওয়ান ডে বিশ্বকাপে (Women's World Cup) খেলার নজির গড়েছেন। যা নজির কারোর নেই বিশ্ব

Mithali Raj: শচীনের সঙ্গে এক আসনে মিতালি রাজ, বিশ্বকাপে মহা রেকর্ড কিংবদন্তির

শেষ আপডেট: 6 March 2022 14:06

রবিবার ভারত-পাকিস্তান (India Vs Pakistan) মহা ম্যাচে মাঠে নামতেই নয়া রেকর্ড গড়লেন মিতালি রাজ (Mithali Raj)। ভারতীয় দলনেত্রী এই নিয়ে প্রথম ক্রিকেটার হিসেবে ছয়টি ওয়ান ডে বিশ্বকাপে (Women's World Cup) খেলার নজির গড়েছেন। যা নজির কারোর নেই বিশ্বে মহিলা ক্রিকেটারদের মধ্যে। ২০০০ সালে প্রথম বার বিশ্বকাপ খেলতে নেমেছিলেন মিতালি। এর পর তিনি ২০০৫, ২০০৯, ২০১৩ ও ২০১৭ সালেও ভারতের হয়ে মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপে নেমেছিলেন। যার মধ্যে ২০১৭ সালে তাঁর নেতৃত্বেই টিম ইন্ডিয়া টুর্নামেন্টের ফাইনালেও ওঠে। সেবার যদিও ফাইনালে হেরে কাপ জয়ের স্বপ্ন ছিটকে যায়। সন্তান কোলে নিয়ে বিশ্বকাপে পাক মহিলা ক্রিকেট টিমের ক্যাপ্টেন! ম্যাচের আগেই 'বিশ্ব'জয় মিতালি এই নজির গড়ার সঙ্গে সঙ্গে স্পর্শ করে ফেললেন শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar) এবং পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদকে। শচীন ও মিয়াঁদাদও ছয়টি করে বিশ্বকাপ খেলেছেন। https://twitter.com/imfemalecricket/status/1500288228464934915 মিতালি মহিলা ক্রিকেটে ছাপিয়ে গেলেন নিউজিল্যান্ডের ডেবি হকলি ও ইংল্যান্ডের শার্লট এডওয়ার্ডসের ৫টি করে বিশ্বকাপে মাঠে নামার রেকর্ড। হকলি-এডওয়ার্ডসের সঙ্গে এ বার এই তালিকায় যোগ দিয়েছেন ভারতের সিনিয়র বোলার ঝুলন গোস্বামী ও ইংল্যান্ডের ক্যাথেরিন ব্রান্ট। বাংলার মেয়ে ঝুলন ভারতের হয়ে ২০০৫, ২০০৯, ২০১৩ ও ২০১৭ সালের পর চলতি বছরে আবার বিশ্বকাপে নামলেন। এটি ঝুলনের পঞ্চম ওয়ান ডে বিশ্বকাপ। তিনিও মিতালির সঙ্গে কাঁধে কাঁধ রেখে এগিয়ে চলেছেন, এই ৩৮ বছর বয়সেও। তবে মিতালি ৩৯ বছরে বয়সেও যা ফিট, যা ক্যারিশমা, তাতে অবাকই হতে হয়।    

```