Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুরী থেকে রহস্যজনকভাবে উদ্ধার ডায়মন্ড হারবারের বিজেপি নেতার নিখোঁজ ছেলে

এ ব্যাপারে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "যদি সত্যি অপহরণের ঘটনা ঘটে থাকে তাহলে পুলিশ নিশ্চয়ই দেখবে। কিন্তু সব ব্যাপারে তৃণমূলকে জড়িয়ে রাজনীতি না করে বিজেপি আগে ডায়মন্ড হারবারে প্রার্থী দিক।"

পুরী থেকে রহস্যজনকভাবে উদ্ধার ডায়মন্ড হারবারের বিজেপি নেতার নিখোঁজ ছেলে

শেষ আপডেট: 11 April 2024 17:53

দ্য ওয়াল ব্যুরো: তৃণমূলে যোগ না দেওয়ায় ডায়মন্ড হারবারের বিজেপির পঞ্চায়েত সদস্যর ছেলেকে তৃণমূল অপহরণ করেছে বলে বুধবার সাংবাদিক বৈঠক থেকে দাবি করেছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা।

বৃহস্পতিবার শঙ্কু সংবাদমাধ্যমকে জানান, "বুধবার রাতে ওই পরিবারের কাছে ফোন এসেছিল। ছেলেটিকে উদ্ধার করে কলকাতায় আনা হচ্ছে।"

ডায়মন্ড হারবার থেকে বিজেপির পঞ্চায়েত সদস্যর ছেলে কীভাবে পুরীতে পৌঁছল, কীভাবেই বা উদ্ধার তা অবশ্য স্পষ্ট নয়। শঙ্কু আরও জানান, ছেলেটি কথা বলার অবস্থায় নেই। ছেলেটি যেহেতু নাবালক তাই এ ব্যাপারে জাতীয় শিশু সুরক্ষা কমিশনের সঙ্গে কথা বলা হচ্ছে। শুক্রবার এ ব্যাপারে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে কেন্দ্রীয় কোনও এজেন্সিকে দিয়ে তদন্তের দাবি জানানো হবে বলেও জানিয়েছেন শঙ্কু।

বুধবার সাংবাদিক বৈঠক থেকে শঙ্কু দাবি করেছিলেন, ডায়মন্ড হারবারের সাতগেছিয়ার বিজেপির পঞ্চায়েত সদস্যর ছেলে ১০ দিন ধরে নিখোঁজ। থানায় গেলে পুলিশ এফআইআর না নিয়ে তৃণমূল নেতার সঙ্গে যোগাযোগ করতে বলে বলেও শঙ্কু অভিযোগ করেছিলেন। যদিও বুধবার রাতেই সাংবাদিক বৈঠক থেকে  ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) রূপান্তর সেনগুপ্ত শঙ্কুর অভিযোগ খারিজ করে দিয়েছিলেন।

এ ব্যাপারে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "যদি সত্যি অপহরণের ঘটনা ঘটে থাকে তাহলে পুলিশ নিশ্চয়ই দেখবে। কিন্তু সব ব্যাপারে তৃণমূলকে জড়িয়ে রাজনীতি না করে বিজেপি আগে ডায়মন্ড হারবারে প্রার্থী দিক।"


```