Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

নিজের গাড়ির ডিকিতেই মিলল নিখোঁজ ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহিলার দেহ

দ্য ওয়াল ব্যুরো : গত ৩০ ডিসেম্বর নিখোঁজ হয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহিলা সুরিল দাবাওয়ালা। পরে মিলল তাঁর দেহ। ৩৪ বছর বয়সী সুরিল শিকাগোর লয়োলা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন। তাঁর খোঁজ পাওয়ার জন্য পরিবার বেসরকারি ডিটেকটিভ নিয়োগ করেছিল।

নিজের গাড়ির ডিকিতেই মিলল নিখোঁজ ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহিলার দেহ

শেষ আপডেট: 17 January 2020 12:00

দ্য ওয়াল ব্যুরো : গত ৩০ ডিসেম্বর নিখোঁজ হয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহিলা সুরিল দাবাওয়ালা। পরে মিলল তাঁর দেহ। ৩৪ বছর বয়সী সুরিল শিকাগোর লয়োলা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন। তাঁর খোঁজ পাওয়ার জন্য পরিবার বেসরকারি ডিটেকটিভ নিয়োগ করেছিল। সেইসঙ্গে ঘোষণা করেছিল, যে তাঁর সন্ধান দিতে পারবে তাকে দেওয়া হবে ১০ হাজার ডলার। গোয়েন্দারা গত সোমবার শিকাগোর ওয়েস্ট গারফিল্ড পার্কের কাছে সুরিলের কম্বলে মোড়া মৃতদেহ উদ্ধার করেন। দেহটি তাঁর গাড়ির ডিকিতে রাখা ছিল। কীভাবে তিনি মারা গেলেন এখনও জানা যায়নি। পুলিশ বলেছে, দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এছাড়া টক্সিকোলজি রিপোর্টের জন্যও অপেক্ষা করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে এক মাস লাগতে পারে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। সুরিলের পৈতৃক বাড়ি গুজরাতে। তাঁর বাবার নাম আশরফ দাবাওয়ালা। তিনি আমেরিকার স্কামবার্গের বিশিষ্ট চিকিৎসক। স্থানীয় ভারতীয়রা জানিয়েছেন, দাবাওয়ালার পরিবারের সকলে অত্যন্ত সজ্জন।

```