Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

টিউশন পড়তে গিয়ে নিখোঁজ, ৩ দিন পরে বাড়ির কাছ থেকে পাওয়া গেল মেয়েকে

তিনদিন পরে বাড়ি কাছ থেকে উদ্ধার হল ক্লাস নাইনের নিখোঁজ মেয়ে। তাকে অচৈতন্য অবস্থায় প্রতিবেশীর বাড়ি পিছন থেকে খুঁজে পাওয়া গিয়েছে বলে অভিযোগ। জানা গিয়েছে, গত শনিবার থেকে ওই কিশোরী নিখোঁজ ছিল।

টিউশন পড়তে গিয়ে নিখোঁজ, ৩ দিন পরে বাড়ির কাছ থেকে পাওয়া গেল মেয়েকে

শেষ আপডেট: 5 February 2024 13:38

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: তিনদিন পরে বাড়ি কাছ থেকে উদ্ধার হল ক্লাস নাইনের নিখোঁজ মেয়ে। তাকে অচৈতন্য অবস্থায় প্রতিবেশীর বাড়ি পিছন থেকে খুঁজে পাওয়া গিয়েছে বলে অভিযোগ। জানা গিয়েছে, গত শনিবার থেকে ওই কিশোরী নিখোঁজ ছিল। মেয়ে নিখোঁজ হওয়ার পিছনে প্রতিবেশী দুই যুবকের বিরুদ্ধে থানায় আগে অভিযোগ করেছিল বাড়ির লোকজন। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল ছড়িয়েছে মুর্শিদাবাদের হরিহরপাড়া রামকৃষ্ণপুরে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই কিশোরী শনিবার টিউশন পড়তে গিয়ে নিখোঁজ হয়ে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে মেয়েকে না পেয়ে থানার দ্বারস্থ হয়েছিলেন। তখন কিঙ্কর মণ্ডল ও সায়ন মণ্ডল নামে দুই প্রতিবেশীর যুবকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ আনেন।

এরপরেই পুলিশ ও কিশোরীর বাড়ির লোকজন অভিযুক্তদের বাড়িতে যায়। তাদের বাড়িতে তল্লাশি চালাতে চাইলে দুই পরিবার দরজা খুলতে অস্বীকার করে। কিন্তু পরে স্থানীয়দের চাপে পড়ে তারা পুলিশ ও কিশোরীর পরিবারের লোকজনকে বাড়ি ঢুকতে দিতে বাধ্য হয়। সেদিন ওই দুজনের বাড়িতে তল্লাশি চালিয়েও কিশোরীর হদিশ পাওয়া যায়নি। তবে ওই দিনই এক অভিযুক্তের বাবাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়। 

সোমবার অবশেষে ওই দুই প্রতিবেশী যুবকের বাড়ির পিছন থেকেই অচৈতন্য অবস্থায় নাবালিকাকে খুঁজে পাওয়া যায়। নাবালিকাকে উদ্ধার করে হরিহরপাড়া ব্লক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর চিকিৎসা চলছে। কিশোরীর পরিবারের লোকজনের অভিযোগ, ওই দুই প্রতিবেশী যুবকের পরিবারের সঙ্গে তাঁদের বিবাদ রয়েছে। টাকাপয়সা হাতাতেই মেয়েকে অপহরণের ছক কোষেছিল তারা। 

কিশোরীর অভিযোগ, শনিবার টিউশন থেকে ফেরার সময়ে সায়ন ও কিঙ্কর তাকে ডাকে। তাকে নিয়ে কিঙ্করের বাড়িতে যায়। এর পরেই সেখানে তাকে আটকে রাখে। পুলিশ নিয়ে যেদিন তার বাবা-মা কিঙ্করের বাড়িতে গিয়েছিলেন, সেদিন সে সেখানেই ছিল। পুলিশ বাড়িতে তল্লাশি চালাতে চাইলে তাকে জানলা দিয়ে বাইরে বের করে দেয়। তখন থেকে সে সেখানেই অচৈতন্য অবস্থায় পড়েছিল।


```