Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুজোর মধ্যে দুষ্কৃতী দৌরাত্ম্য! হাইওয়েতে অস্ত্র দেখিয়ে ছিনতাই, গ্রেফতার ২

পুজোর মধ্যে দুষ্কৃতী দৌরাত্ম্য আরও বাড়ছে হাইওয়েতে। লরির চালককে ঘিরে ধরে কয়েক লক্ষ টাকা ছিনতাই করে দুষ্কৃতীরা।

পুজোর মধ্যে দুষ্কৃতী দৌরাত্ম্য! হাইওয়েতে অস্ত্র দেখিয়ে ছিনতাই, গ্রেফতার ২

শেষ আপডেট: 20 October 2023 18:13

দ্য ওয়াল ব্যুরো: হাইওয়ের ধাবার কাছে লরি দাঁড় করিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। আর তখনই ঘিরে ধরে কয়েকজন দুষ্কৃতী। এরপর কয়েক লক্ষ টাকা ছিনতাই করে পালায় তারা। সঙ্গে সঙ্গেই খবর যায় পুলিশের কাছে। দ্রুত ছিনতাইবাজদের গাড়ি তাড়া করে পুলিশ। এরপরই পুলিশের জালে ধরা পড়ে দুই দুষ্কৃতী। লরির চালককে ঘিরে ধরে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে।

 

পুজোর মধ্যে দুষ্কৃতী দৌরাত্ম্য আরও বাড়ছে হাইওয়েতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহষ্পতিবার ভোরে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ধারে লরি দাঁড় করিয়ে বিশ্রাম নিচ্ছিলেন এক লরিচালক। অভিযোগ, কিছুক্ষণ পর চারজন দুষ্কৃতী হাতে অস্ত্র নিয়ে তাঁকে ঘিরে রাখে। অস্ত্র দেখিয়ে তাঁর থেকে আড়াই লক্ষ টাকা ছিনতাই করে পালায় তারা। নিকটবর্তী

খবর যেতেই কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। চালককে জিজ্ঞাসাবাদ করে দুষ্কৃতীদের বিবরণ জানতে থাকে। এরপর দুষ্কৃতীদের পালিয়ে যাওয়ার পথ ধরে আশেপাশে তল্লাশি চালাতে শুরু করে পুলিশ। বেশ অনেকক্ষণ বাদে নিকটবর্তী শংকরপুর গ্রামের ঝোপ থেকে দুই ব্যক্তিকে পাকড়াও করা হয়।

গ্রেফতার হওয়া এই দুই দুষ্কৃতীর বিরুদ্ধে হুগলির বিভিন্ন থানায় অপরাধের রেকর্ড আছে বলে জানা গিয়েছে। আইনি প্রক্রিয়া মেনে খুব শীঘ্রই লরির চালককে উদ্ধার করা টাকা ফেরত দেওয়া হবে। বাকি দুই আসামির খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে গুড়াপ থানা। এদিকে পুজোর মুখে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে গ্রামবাসীদের মধ্যে।


```