Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

বিক্রির আগেই চুরি গেল ৫৫ বস্তা ধান, মাথায় হাত পোলবার চাষির

বিক্রির জন্য ৫৫ বস্তা ধান রেখেছিলেন। সেই ধানই খোয়া যাওয়ায় মাথায় হাত পড়ল পোলবার চাষির। গভীর রাতে চুরি হয়েছে বলে গ্রামের মানুষের অনুমান।

বিক্রির আগেই চুরি গেল ৫৫ বস্তা ধান, মাথায় হাত পোলবার চাষির

শেষ আপডেট: 29 December 2023 16:37

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: মান্ডিতে বিক্রির জন্য ৫৫ বস্তা ধান রেখেছিলেন। সেই ধানই খোয়া যাওয়ায় মাথায় হাত পড়ল পোলবার চাষির।

পাঁচ বিঘা জমিতে আমন ধান চাষ করেছিলেন পোলবার পাউনান গ্রামের চাষি সন্দীপ বিশ্বাস। সরকারি সহায়ক মূল্যে সেই ধান বিক্রির জন্য ঝেড়ে বেছে বস্তায় ভরে বাড়ির সামনেই রেখেছিলেন। শুক্রবার হারিট মান্ডিতে ধান নিয়ে যাওয়ার কথা ছিল। সকালে ঘুম থেকে উঠে দেখেন তাঁর বাড়ির সদর দরজার ছিটকিনি বাইরে থেকে আটকে রাখা হয়েছে। পরে বাইরে বেরিয়ে দেখেন যেখানে ধানের বস্তা ত্রিপল ঢেকে রাখা হয়েছিল তা ফাঁকা। ধানের বস্তাও নেই। পাড়া প্রতিবেশীরা কেউ দেখেনি ধান কোথায় গেল।

ধানচাষি সন্দীপ বিশ্বাস বলেন, “ধান কেটে শুকিয়ে ত্রিপল ঢাকা দিয়ে রেখেছিলাম মান্ডিতে নিয়ে যাওয়ার জন্য। গতকাল রাত সাড়ে বারোটা পর্যন্ত ধান ছিল। সকালে উঠে দেখি ধান নেই। বড় গাড়ি নিয়ে এসে কেউ চুরি করেছে।”

পোলবা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান পাউনান গ্রামের বাসিন্দা রমেন হালদার বলেন, “সপ্তাহখানেক ধরে পাউনান-সহ আশেপাশে গ্রামে চোরের উৎপাত বেড়েছে। বাড়ি-দোকান-স্কুল-মসজিদেও চুরি হয়েছে। কিন্তু ৫৫ বস্তা ধান চুরি কেউ পরিকল্পনা করেই করেছে। কারণ এখানে ধান জড়ো করা আছে সেটা চোরেরা জানত। পোস্টের আলো নেভানো ছিল।” গতকাল গ্রামের একজন মারা যাওয়ায় চুঁচুড়া শ্মশান ঘাটে তাঁকে দাহ করতে যান গ্রামের লোকজন। রাত সাড়ে বারোটায় যখন তাঁরা ফেরেন, তখনও সেখানে ধানের বস্তা ছিল। গভীর রাতে চুরি হয়েছে বলে গ্রামের মানুষের অনুমান।


```