Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ডোমকলে বাসে দুষ্কৃতী হামলা, জানলা দিয়ে ইট ছুড়ে চালক-যাত্রীদের জখম করে বাইক বাহিনী

ডোমকলের গোবিন্দপুর মাঠ এলাকায় এই ঘটনা ঘটেছে। স্থানীয়রা বলছেন, যাত্রীবাহী বাসটিকে ঘিরে ফেলে বাইক বাহিনী।

ডোমকলে বাসে দুষ্কৃতী হামলা, জানলা দিয়ে ইট ছুড়ে চালক-যাত্রীদের জখম করে বাইক বাহিনী

শেষ আপডেট: 30 January 2024 00:07

দ্য ওয়াল ব্যুরো: সোমবার রাতে মুর্শিদাবাদের ডোমকলে একটি বাসে হামলা চালাল অজ্ঞাতপরিচয় আততায়ীরা। অল্পের জন্য রক্ষা পায় যাত্রীরা।

ডোমকলের গোবিন্দপুর মাঠ এলাকায় এই ঘটনা ঘটেছে। স্থানীয়রা বলছেন, যাত্রীবাহী বাসটিকে ঘিরে ফেলে বাইক বাহিনী। তারপর লাগাতার বাস লক্ষ্য করে ইট ছুড়তে শুরু করে। জানলার কাচ ভেঙে সেই ইট ঢুকতে থাকে ভেতরে। জখম হন চালক ও যাত্রীরা।

জানা গেছে, বহরমপুর থেকে বক্সিপুরের দিকে যাচ্ছিল বাসটি। রাতে গোবিন্দপুর এলাকা পার হওয়ার সময়েই হামলা হয় বাসে। বাইকে চেপে এসে কয়েকজন আততায়ী বাসটিকে ঘিরে ফেলে। যাত্রীরা বলছেন, বাইকে থাকা দুই দুষ্কৃতী বাস লক্ষ্য করে ইট ছুড়তে শুরু করে। চালকের সিট লক্ষ্য করেও ইট ছোড়া হয়। চালকের পাশের জানলার কাচ ভেঙে যায়। জখম হন চালক।

বাসের কয়েকজন যাত্রীও গুরুতর জখম হয়েছেন বলে খবর। অনেকেরই শরীরে কাচ বিঁধে গিয়েছে। ঘটনার সময় এলাকার লোকজন ছটে এলে দুষ্কৃতীরা চম্পট দেয়। স্থানীয়রাই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় জখম চালক ও যাত্রীদের। ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে।

পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করছে। চালক ও যাত্রীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আততায়ীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।


```