Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তুরস্কের ধ্বংসস্তূপে মিলল প্রাণের সাড়া, ১২৮ ঘণ্টা পর উদ্ধার দু'মাসের শিশু

দ্য ওয়াল ব্যুরো: ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কে (Turkey) মৃতের সংখ্যা যেমন লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তেমনই ধ্বংসস্তূপের ভিতর থেকে মিলছে প্রাণের সন্ধানও। শনিবারই ১২৮ ঘণ্টা পর ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার (Rescue) করা হয়েছে দু’মাস বয়সি এক শিশুকে (Baby)। ক

তুরস্কের ধ্বংসস্তূপে মিলল প্রাণের সাড়া, ১২৮ ঘণ্টা পর উদ্ধার দু'মাসের শিশু

শেষ আপডেট: 12 February 2023 05:15

দ্য ওয়াল ব্যুরো: ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কে (Turkey) মৃতের সংখ্যা যেমন লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তেমনই ধ্বংসস্তূপের ভিতর থেকে মিলছে প্রাণের সন্ধানও। শনিবারই ১২৮ ঘণ্টা পর ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার (Rescue) করা হয়েছে দু’মাস বয়সি এক শিশুকে (Baby)। কোনও খাবার ছাড়া সে যে বেঁচে থাকবে, এই আশা কেউই করেননি।

কিন্তু মিরাকল তো হয়। এক্ষেত্রেও তেমনই হয়েছে। কাতারে কাতারে মৃত্যুর মাঝে মিলেছে প্রাণের সাড়া। শনিবার রাতে ধ্বংসস্তূপ সরাতেই শিশুর কান্নার শব্দ পান উদ্ধারকারীরা। সঙ্গে সঙ্গে বের করে আনা হয়।

এই ঘটনাটি ঘটেছে তুরস্কের হাতায় প্রদেশে। বাড়িঘরের ধ্বংসাবশেষ সরিয়ে দু’মাসের ওই শিশুকে যখন উদ্ধার করা হচ্ছে, তখন চারপাশে ভিড় জমে গিয়েছিল উৎসুক জনতার। এরপর জীবিত অবস্থায় শিশুটিকে বের করে আনতেই উচ্ছ্বাসে ফেটে পড়ে সবাই। হাততালি, চিৎকারে তখন সেখানে কান পাতা দায়!

উল্লেখ্য, তুরস্ক এবং সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩০ হাজার ছুঁইছুঁই। উদ্ধারকারী দল মনে করছে, ধ্বংসস্তূপের মধ্যে এখনও মানুষ আটকে পড়ে রয়েছেন। তাই যতক্ষণ না সমস্ত ভেঙে পড়া বাড়ি-ঘর, বহুতলের ধ্বংসাবশেষ সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, ততক্ষণ উদ্ধারকাজ চলবে।

শুধু চাপা পড়ায় নয়, পর্যাপ্ত খাবারের অভাব এবং প্রবল ঠান্ডাতেও মৃতের সংখ্যা উত্তরোত্তর বাড়ছে বলে ধারণা। এখনও বহু মানুষ গৃহহীন অবস্থায় রাস্তায় রাত কাটাচ্ছেন। সরকারের তরফে ত্রাণের ব্যবস্থা করা হয়েছে ঠিকই, তবে তা যথেষ্ট নয়। শনিবার রাতেও বহু মানুষকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। কিন্তু এভাবে ধ্বংসস্তূপের তলায় আর কতদিন মানুষ জীবিত থাকবেন, সেটাও ভাবাচ্ছে উদ্ধারকারী দলগুলিকে।

ভূমিকম্পে মাইলের পর মাইল ফাটল, সরছে মাটি, তুরস্কের ভৌগোলিক নকশাই নাকি বদলে গেছে


```