
শেষ আপডেট: 17 November 2022 07:19
দ্য ওয়াল ব্যুরো: শ্লীলতাহানির (molestation) হাত থেকে বাঁচার জন্য চলন্ত অটো থেকে ঝাঁপ দিল এক কিশোরী (minor jumps off auto)। সিসিটিভি ফুটেজে ধরা পড়ল সেই মর্মান্তিক ঘটনা। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অটোচালককে।
ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে (Aurangabad)। পুলিশ সূত্রে জানা গেছে, ওসমানপুরা এলাকা থেকে বাড়ি যাওয়ার জন্য অটোয় উঠেছিল ওই নাবালিকা। অটো চলতে শুরু করার কিছুক্ষণ বাদেই ওই নাবালিকার উদ্দেশে অশালীন মন্তব্য করতে শুরু করে অটোচালক সৈয়দ আকবর হামিদ। তারপর সে নাবালিকার শ্লীলতাহানি করে বলে অভিযোগ।
তার হাত থেকে নিষ্কৃতি পেতে আতঙ্কিত কিশোরী চলন্ত অটো থেকে ঝাঁপ দেয়। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, ওই নাবালিকাকে অটো থেকে ব্যস্ত রাস্তায় পড়ে যেতে দেখেই ছুটে আসেন স্থানীয়রা। এক বাইক চালক গাড়ি থামিয়ে কিশোরীকে রাস্তা থেকে তুলে আনেন। ছুটে আসেন বাকিরাও। তাঁরাই কিশোরীকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। জানা গেছে, নাবালিকার মাথায় গুরুতর চোট লেগেছে। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সে।
https://twitter.com/DeshmukhHarish9/status/1592744792144097281?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1592744792144097281%7Ctwgr%5E60108f0d753309a5f7bc4415eaa812e4fbacf98c%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.hindustantimes.com%2Fcities%2Fmumbai-news%2Fmaharashtra-girl-17-jumps-off-auto-to-escape-molestation-in-aurangabad-video-101668607721410.html
এই ঘটনায় অভিযুক্ত অটোচালক সৈয়দ আকবর হামিদকে হেফাজতে নিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।
নার্কো টেস্ট কী? দিল্লির নৃশংস খুনি আফতাবের এই পরীক্ষা হতে পারে, আজমল কাসভেরও হয়েছিল