Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জেলবন্দি 'প্রিয়' গ্যাংস্টার, দেখা করার জন্য বাড়ি থেকে পালাল দুই কিশোরী

দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় 'গ্যাংস্টার'-এর (gangster) কীর্তিকলাপ দেখে তার ভক্ত হয়ে পড়েছিল। তাই জেলবন্দি গ্যাংস্টারকে একবার চোখের দেখা দেখবে বলে বাড়ি থেকে পালাল দুই কিশোরী! ঘটনাটি ঘটেছে পাঞ্জাবে। বর্তমানে ভাটিণ্ডা জেলে বন্দি রয়

জেলবন্দি 'প্রিয়' গ্যাংস্টার, দেখা করার জন্য বাড়ি থেকে পালাল দুই কিশোরী

শেষ আপডেট: 17 March 2023 12:07

দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় 'গ্যাংস্টার'-এর (gangster) কীর্তিকলাপ দেখে তার ভক্ত হয়ে পড়েছিল। তাই জেলবন্দি গ্যাংস্টারকে একবার চোখের দেখা দেখবে বলে বাড়ি থেকে পালাল দুই কিশোরী!

ঘটনাটি ঘটেছে পাঞ্জাবে। বর্তমানে ভাটিণ্ডা জেলে বন্দি রয়েছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই (Lawrence Bishnoi)। দিল্লি এবং দেশের অন্যান্য একাধিক জায়গায় সন্ত্রাসমূলক কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে গত বছরে ২৩ নভেম্বর এনআইএ-র হাতে গ্রেফতার হয়েছিল লরেন্স। তারপর থেকে ভাটিণ্ডা জেলেই রয়েছে সে।

সূত্রের খবর, সোশ্যাল মিডিয়ায় তার কীর্তিকলাপ জেনে রীতিমতো ভক্ত হয়ে পড়েছিল দুই কিশোরী। জেলে বন্দি গ্যাংস্টারের সঙ্গে যেভাবে হোক দেখা করবে বলে ঠিক করে তারা। সেই অভিসন্ধি নিয়েই কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে পালায় দু'জন। ভাটিণ্ডা রেলস্টেশনে এক রাত কাটায় তারা। সেখান থেকে খোঁজখবর করে হাজির হয়ে যায় সেন্ট্রাল জেল চত্বরে। জেলের বাইরে দাঁড়িয়ে সেলফি তোলার সময় নিরাপত্তাকর্মীদের চোখে পড়ে যায় দুজনকে। এরপর তাদের জিজ্ঞাসাবাদ করতেই জানা যায় আসল ঘটনা।

ভাটিণ্ডার শিশু সুরক্ষা আধিকারিক রভনীত কৌর সিধু জানিয়েছেন, বাড়ি থেকে পালিয়ে এসে জেলের সামনে দাঁড়িয়ে সেলফি তুলছিল দুই কিশোরী। বন্ধুবৃত্তে সেই ছবি ছড়িয়ে দেওয়ার ইচ্ছে ছিল তাদের।

পুলিশের ডেপুটি সুপার গুরপ্রীত সিং জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর দুই কিশোরীর বাড়ির লোকজনকে খবর দেওয়া হয়। শারীরিক পরীক্ষার পর দুজনকেই সাফি সেন্টারে পাঠানো হয়েছে। 'পুরো বিষয়টা তদন্ত করে দেখা হচ্ছে। দুই নাবালিকার বাড়ির লোককে ডেকে পাঠানো হয়েছে। তদন্তে যদি সেরকম কিছু জানা যায় তাহলে সেই অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে,' জানিয়েছেন গুরপ্রীত সিং।

ভিনরাজ্যে গিয়ে লটারিতে ৭৫ লাখ জিতেই থানায় ছুটলেন বাংলার যুবক! কিন্তু কেন


```