Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

রাজধানী এক্সপ্রেসে নাবালিকাকে যৌন হেনস্থা! অভিযুক্ত গ্রেফতার

বাবা-মায়ের সঙ্গে রাজধানী এক্সপ্রেসে সফর করছিল এক নাবালিকা। চলন্ত ট্রেনে সেই নাবালিকাকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠল এক সহযাত্রীর বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে রেল পুলিশ। ঘটনার পর থেকেই রাজধানীর এক্সপ্রেসে যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।   

রাজধানী এক্সপ্রেসে নাবালিকাকে যৌন হেনস্থা! অভিযুক্ত গ্রেফতার

শেষ আপডেট: 26 October 2023 14:47

দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: বাবা-মায়ের সঙ্গে রাজধানী এক্সপ্রেসে সফর করছিল এক নাবালিকা। চলন্ত ট্রেনে সেই নাবালিকাকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠল এক সহযাত্রীর বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে রেল পুলিশ। ঘটনার পর থেকেই রাজধানীর এক্সপ্রেসে যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।   

জিআরপি সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ওই যুবক টিকিট কনফার্ম না হওয়া সত্ত্বেও রাজধানীতে সফর করছিল। হিজলি থেকে স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে রাজধানীর একটি কোচে উঠেছিলেন এক বেসরকারি সংস্থার কর্মী। যে কোচে ওই কর্মীর পরিবার সফর করছিল, সেই কোচেই ছিল অভিযুক্ত।

ট্রেনটি দীনদয়াল উপাধ্যায় স্টেশন (মুঘলসরাই) পার হতেই কোচের সমস্ত যাত্রীরা ঘুমিয়ে পড়েছিলেন। অভিযোগ, সেই সময় ওই যবক নাবালিকাকে  যৌন হেনস্থা করে। ওই নাবালিকা ভয়ে চিৎকার করে উঠতেই তার বাবা-মা ও অন্যান্য যাত্রীদের ঘুম ভেঙে যায়। রেল কর্মীরাও ওই কামরায় ছুটে আসেন। অভিযুক্তকে ধরে আটক করে রাখা হয়। 

পরে ট্রেনটি কানপুর স্টেশনে পৌঁছলে ওই যুবককে রেল পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সেখানেই নাবালিকার পরিবার যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছেন নাবালিকার বাবা-মা। যদিও তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছে ওই যুবক।

নাবালিকার মা জানিয়েছেন, তিনি চোখ বুজে শুয়েছিলেন। তার আগে তিনি ওই যুবককে বাথরুমে যেতে দেখেছিলেন। আচমকা মেয়ের চিৎকারে তাঁর ঘুম ভেঙে যায়। কী হয়েছে, মেয়ের কাছে জানতে চাইলে, সে জানায়, ওই যুবক তার গোপনাঙ্গে হাত দেওয়ার চেষ্টা করছিল। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় রেল পুলিশকে।


```