
শেষ আপডেট: 17 March 2023 10:11
দ্য ওয়াল ব্যুরো: এক নাবালিকার (Minor girl) আত্মহত্যায় (suicide) প্ররোচনা দেওয়ার অভিযোগে এক মধ্যবয়স্ক ব্যক্তিকে গ্রেফতার করল আগ্রা পুলিশ। মৃতার বাবার অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করে পুলিশ। জানা গেছে, অভিযুক্ত ওই নাবালিকার বন্ধুর বাবা (friend's father)। তিনি মাঝে মাঝেই ফোন করে মেয়েটিকে বিরক্ত করতেন বলে জানা গেছে।
অভিযোগ, ওই ব্যক্তি প্রায়ই মেয়েটিকে ফোন করে অশ্লীল কথাবার্তা বলতেন বলে অনেকবার বাড়িতে জানিয়েছিল সেই নাবালিকা। এই হয়রানি মেনে নিতে না পেরেই আত্মহত্যা করে বলে অভিযোগ মৃতের বাবার। অভিযুক্তের নাম রাঘভেন্দ্র সিং চৌহান। ঘটনাটি মার্চের ১৩ তারিখ পুলিশের কাছে দায়ের করে অভিযুক্তর পরিবার।
খান্দুলি থানার প্রধান আধিকারিক এনকে মিশ্র জানান, অভিযুক্তকে যমুনা এক্সপ্রেসওয়ের কাছ থেকে গ্রেফতার করা হয়েছে। তাঁর কাছ থেকে দুটো মোবাইল ফোনও পাওয়া গেছে। পুলিশ জানায়, এই অভিযুক্তর নামে বিভিন্ন অপরাধমূলক কাজের অভিযোগে আগেই বেশ কিছু কেস রেজিষ্টার করা আছে।
এসি-র নতুন মডেল কী কী? কেমন দামে কতটা আধুনিক প্রযুক্তি মিলবে সংস্থাগুলিতে