
শেষ আপডেট: 7 September 2022 02:40
দ্য ওয়াল ব্যুরো: চুরির (Theft) উদ্দেশ্যে বাড়িতে ঢুকেছিল দূরসম্পর্কের আত্মীয় (relative)। ১৪ বছরের কিশোরী (minor girl) ছাড়া আর কেউই ছিল না তখন। চুরিতে বাধা পেতেই ওই নাবালিকার মুখে অ্যাসিড ঢেলে (poured acid) ছুরি দিয়ে তার গলা কেটে (slit throat) দিয়ে পালাল অভিযুক্ত!
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় অন্ধপ্রদেশের নেল্লোর জেলার ভেঙ্কটচলম গ্রামে। জানা গেছে, ৩৫ বছর বয়সি অভিযুক্তের নাম নাগারাজু। সে ওই কিশোরীর দূর সম্পর্কের আত্মীয় বলে জানতে পেরেছে পুলিশ। শুধুমাত্র চুরি করার উদ্দেশ্যেই সে এই কাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।
সোমবার সন্ধ্যায় হঠাৎই ওই কিশোরীর চিৎকার শুনে তার বাড়িতে ছুটে যান প্রতিবেশীরা। তাঁরা গিয়ে দেখেন, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে ওই নাবালিকা। সঙ্গে সঙ্গে ফোনে পুরো ঘটনা জানানো হয় নাবালিকার বাবাকে। তিনি এসে মেয়েকে নেল্লোরের একটি সরকারি হাসপাতালে নিয়ে যান। পরে তাকে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, কিশোরীর মুখ পুড়ে গেছে। তাছাড়া তার গলাতেও গভীর ক্ষত রয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
অভিযুক্ত নাগারাজুর বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ। যদিও, প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, নাবালিকাকে যৌন হেনস্থা করা হয়নি। ইতিমধ্যেই নাগারাজুকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্ত শুরু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিলাসবহুল জীবন যাপনের জন্য টাকার প্রয়োজনেই এই কাজ করেছে অভিযুক্ত। নাবালিকার পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে অন্ধ্রপ্রদেশ সরকার।
নেটমাধ্যমে ছবি পোস্ট করে অশ্লীল মন্তব্য, শিক্ষক দিবসের অনুষ্ঠানের পরেই আত্মহত্যার ছাত্রীর