Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফের গণধর্ষণের শিকার নাবালিকা! হাথরাসের রেশ না কাটতেই মর্মান্তিক কাণ্ড মধ্যপ্রদেশে

দ্য ওয়াল ব্যুরো: হাথরাসের নৃশংস ও মর্মান্তিক গণধর্ষণ কাণ্ডে গোটা দেশ উত্তাল। তারই মধ্যে খবর এল, বাড়ি থেকে অপহরণ করে নিয়ে গিয়ে আরও এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে ৩ জনের বিরুদ্ধে। মধ্যপ্রদেশের খারগোনে জেলার এই ঘটনায় এখনও কেউ ধরা পড়েনি

ফের গণধর্ষণের শিকার নাবালিকা! হাথরাসের রেশ না কাটতেই মর্মান্তিক কাণ্ড মধ্যপ্রদেশে

শেষ আপডেট: 1 October 2020 01:30

দ্য ওয়াল ব্যুরো: হাথরাসের নৃশংস ও মর্মান্তিক গণধর্ষণ কাণ্ডে গোটা দেশ উত্তাল। তারই মধ্যে খবর এল, বাড়ি থেকে অপহরণ করে নিয়ে গিয়ে আরও এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে ৩ জনের বিরুদ্ধে। মধ্যপ্রদেশের খারগোনে জেলার এই ঘটনায় এখনও কেউ ধরা পড়েনি বলে বুধবার জানিয়েছে পুলিশ। নাবালিকার দাদা জানিয়েছেন, মঙ্গলবার রাতে তিন অভিযুক্ত হঠাৎই তাদের গ্রামের বাড়িতে এসে জল খেতে চায়। তখনই আচমকা বাড়ির ভিতরে ঢুকে চড়াও হয় তারা। দাদাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় অভিযুক্তরা। তাঁর দাবি, তিনি দৌড়ে বেরিয়ে লোকজন ডাকছিলেন, সেই সুযোগে বোনকে নিয়ে পালিয়ে যায় ওই তিন জন। অভিযুক্তদের ধরতে দৌড় লাগান দাদাও। পুলিশ সুপার শৈলেন্দ্র সিং চৌহান জানিয়েছেন, লোকজন ডেকে অভিযুক্তদের তাড়া করেন নাবালিকার দাদা। কিন্তু তারা চোখের নাগালে চলে যায়। অবশেষে খোঁজাখুঁজি করার পরে একটি খেত থেকে উদ্ধার হয় নাবালিকা, গণধর্ষণের চিহ্ন স্পষ্ট বলেই দেখেন সকলে। খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু হয়েছে এবং অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন এসপি। এই ঘটনার ঠিক আগেই মারা গিয়েছেন উত্তরপ্রদেশের তরুণী। ১৫ দিন আগে গণধর্ষণ করা হয়েছিল ওই তরুণীকে। সোমবার গভীর রাতে দিল্লির হাসপাতালে তাঁর মৃত্যু হয়। নিজের গ্রামেই একটি পরিত্যক্ত জায়গায় তুলে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন চালানো হয় ওই তরুণীর উপর। শরীরের বিভিন্ন অংশে আঘাত করার পাশাপাশি তাঁর জিভ ছিঁড়ে নেওয়ার চেষ্টা করে ধর্ষকরা। ক্ষতবিক্ষত তরুণীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। ঘটনার তিন দিনের মাথায় মোট চারজন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। আপাতত জেলে রয়েছে তারা। তরুণীর পরিবারের অভিযোগ, রাতে বাড়ি না ফেরায় তাঁরা স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করেছিলেন। কিন্তু পুলিশ কোনও গা করেনি। আরও আগে যদি মেয়েকে উদ্ধার করা যেত তাহলে হয়তো প্রাণে মরতে হতো না। এই ঘটনায় ক্ষোভে-প্রতিবাদে উত্তাল গোটা দেশ। সেই রেশ মেলানোর আগেই ফের মর্মান্তিক খবর এল মধ্যপ্রদেশ থেকে। আরও এক নাবালিকা শিকার হয়েছে গণধর্ষণের। দেশের আইনশৃঙ্খলা নিয়ে ফের একবার প্রশ্ন উঠে গেল।

```