Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

ক্র্যাশ করে গেল অসামরিক বিমানমন্ত্রকের ওয়েবসাইট, প্রবাসী ভারতীয়দের দেশে ফেরার রেজিস্ট্রেশনের চাপেই বিপত্তি

দ্য ওয়াল ব্যুরো: করোনা পরিস্থিতিতে দেশের মধ্যে থাকা শ্রমিকদের বিশেষ ট্রেনে করে নিজেদের রাজ্যে ফেরানোর কাজ শুরু হয়েছে। এরমধ্যেই কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন দেশে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরাতে ৬৪টি বিমান ব্যবহার করা হবে। ফিরিয়

ক্র্যাশ করে গেল অসামরিক বিমানমন্ত্রকের ওয়েবসাইট, প্রবাসী ভারতীয়দের দেশে ফেরার রেজিস্ট্রেশনের চাপেই বিপত্তি

শেষ আপডেট: 7 May 2020 09:23

দ্য ওয়াল ব্যুরো: করোনা পরিস্থিতিতে দেশের মধ্যে থাকা শ্রমিকদের বিশেষ ট্রেনে করে নিজেদের রাজ্যে ফেরানোর কাজ শুরু হয়েছে। এরমধ্যেই কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন দেশে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরাতে ৬৪টি বিমান ব্যবহার করা হবে। ফিরিয়ে আনা হবে বিদেশে কর্মরত দেড়লক্ষ ভারতীয়কে। তারপরই নিজেদের নাম রেজিস্ট্রেশন করতে এত সংখ্যক মানুষ অসামরিক বিমান পরিবহণমন্ত্রকের ওয়েবসাইটে প্রবেশ করেন যে বুধবার রাতে বিকল হয়ে যায় ওয়েবসাইটটি। বৃহস্পতিবার সকাল পর্যন্ত তা চালু করা যায়নি। অসামরিক বিমান পরিবহণমন্ত্রী হরদীপ সিং পুরী বলেন, কয়েক লক্ষ মানুষের চাপ একসঙ্গে পড়াতেই এই বিপত্তি ঘটেছে। তিনি আরও জানিয়েছেন, সাইবার বিশেষজ্ঞ এবং টেকনিক্যাল টিম কাজ করছে। দ্রুত ওয়েবসাইটটি সক্রিয় হবে। ভারতের বাইরে বিশেষত আরব আমিরশাহি, সৌদি আরব, সিঙ্গাপুর, তাইল্যান্ড, কাতার, কুয়েতের মতো দেশগুলিতে আটকে পড়েছেন প্রায় তিরিশ লক্ষ ভারতীয়। তাঁদের অধিকাংশই কর্মহীন হয়ে পড়েছেন। অনেকে আবার স্ত্রী-সন্তান-সহ অবরুদ্ধ হয়ে পড়েছেন ওই দেশগুলিতে। যত মানুষ আটকে পড়েছেন তার তুলনায় ফেরানোর সংখ্যাটা কিছুই নয়। শুধুমাত্র কেরলেরই প্রায় সাড়ে চার লক্ষ মানুষ আটকে রয়েছেন, সৌদি আরব, আরব আমিরশহী, কাতার, কুয়েতে। সেখানকার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, কেরল সরকারের তরফে দিল্লিকে বলা হয়েছিল চার লক্ষ ৪২ হাজার মানুষকে ফেরানোর কথা। কিন্তু কেন্দ্র জানিয়েছে তারা ৮০ হাজার লোককে ফেরাবে। আজ বৃহস্পতিবার কেরল থেকে প্রথম বিমান উড়ে যাওয়ার কথা ছিল আবুধাবির উদ্দেশে। কিন্তু তা বাতিল করা হয়েছে। শনিবার এই বিমান যাবে সেখানে। ইতিমধ্যেই ভারতীয় নৌবাহিনীর দুটি রণতরী রওনা দিয়েছে মলদ্বীপের উদ্দেশে। সেখান থেকে কয়েক হাজার ভারতীয়কে ফেরানো হবে। ২১ মার্চ থেকে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমান পরিষেবা বন্ধ করে দেয় কেন্দ্রীয় সরকার। তারপর থেকে কার্গো বাদ দিয়ে দু'একটি সরকারি আধিকারিকদের বিভিন্ন রাজ্যে নিয়ে যাওয়া ছাড়া আর কোনও বিমান ভারত থেকে ওঠেনি বা নামেনি।

```