Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জোতিষীর কথায় রোজ ৩০০ কিলোমিটারের বেশি পথ পাড়ি মন্ত্রীর?

দ্য ওয়াল ব্যুরো : কর্নাটকের হাসান জেলার হেলেনারসিপারা থেকে বেঙ্গালুরুর দূরত্ব ১৬৯ কিলোমিটার। রাজ্যের পূর্তমন্ত্রী এইচ ডি রেভান্না থাকেন  হেলেনারসিপারায়। রোজ সকালে সেখান থেকে বিধানসভার উদ্দেশে রওনা হন। ফেরেন রাতে। কিন্তু তিনি কেন রোজ ৩০০ কিল

জোতিষীর কথায় রোজ ৩০০ কিলোমিটারের বেশি পথ পাড়ি মন্ত্রীর?

শেষ আপডেট: 5 July 2018 11:28

দ্য ওয়াল ব্যুরো : কর্নাটকের হাসান জেলার হেলেনারসিপারা থেকে বেঙ্গালুরুর দূরত্ব ১৬৯ কিলোমিটার। রাজ্যের পূর্তমন্ত্রী এইচ ডি রেভান্না থাকেন  হেলেনারসিপারায়। রোজ সকালে সেখান থেকে বিধানসভার উদ্দেশে রওনা হন। ফেরেন রাতে। কিন্তু তিনি কেন রোজ ৩০০ কিলোমিটারের বেশি পথ যাতায়াত করেন? বেঙ্গালুরুতে কি তাঁর থাকার জায়গা নেই? রেভেন্নার খুবই বিশ্বাসভাজন এক জ্যোতিষী নাকি বলেছেন, আপনি যতদিন মন্ত্রী থাকবেন, ততদিন রাতে বেঙ্গালুরুতে শোবেন না। তাহলেই বিপদ। জ্যোতিষীর সাবধানবাণী শুনেই নাকি রেভান্না রোজ অত রাস্তা যাতায়াত করেন। রেভান্না রাজ্যের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর ভাই। তাঁকে সাংবাদিকরা প্রশ্ন করেন, আপনি নাকি জ্যোতিষীর কথা শুনে রাতে বেঙ্গালুরুতে থাকতে সাহস পাচ্ছেন না? তিনি বলেন, একদম বাজে কথা। বেঙ্গালুরুতে আমার যে বাংলোটি পাওয়ার কথা, সেটি এখনও দখল করে আছেন প্রাক্তন পূর্তমন্ত্রী এইচ সি মহাদেবাপ্পা। তিনি কথা দিয়েছেন, তিন মাস বাদে বাংলো খালি করে দেবেন। ততদিন আমি অপেক্ষা করছি।

```