Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিজয় মালিয়ার প্রশংসা, ভুল স্বীকার করলেন মন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো : গত শুক্রবার পলাতক শিল্পপতি বিজয় মালিয়ার ভূয়সী প্রশংসা করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওরাওঁ। দেশ জুড়ে তীব্র সমালোচনার মুখে শনিবারই বললেন, বিজয় মালিয়ার নাম নেওয়া ঠিক হয়নি। শুক্রবার হায়দরাবাদে জাতীয় উদ্যোগপতিদের সম্মেলনে ব

বিজয় মালিয়ার প্রশংসা, ভুল স্বীকার করলেন মন্ত্রী

শেষ আপডেট: 14 July 2018 10:32

দ্য ওয়াল ব্যুরো : গত শুক্রবার পলাতক শিল্পপতি বিজয় মালিয়ার ভূয়সী প্রশংসা করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওরাওঁ। দেশ জুড়ে তীব্র সমালোচনার মুখে শনিবারই বললেন, বিজয় মালিয়ার নাম নেওয়া ঠিক হয়নি। শুক্রবার হায়দরাবাদে জাতীয় উদ্যোগপতিদের সম্মেলনে বক্তব্য পেশ করেন কেন্দ্রীয় আদিবাসী উন্নয়ন মন্ত্রী জুয়েল ওরাওঁ। তিনি প্রথমে বলেন, তফসিলী জাতি ও উপজাতিভুক্তরা যদিও শিক্ষা ও চাকরিতে সংরক্ষণ পান, তবুও কেউ তাঁদের যোগ্যতায় অথবা জ্ঞানে সমকক্ষ বলে গণ্য করে না। এরপরেই তিনি বলেন, আপনারা বিজয় মালিয়ার সমালোচনা করেন। কিন্তু তিনি স্মার্ট। তিনি কয়েকজন বুদ্ধিমান লোককে নিয়োগ করেছিলেন। তিনি ব্যাঙ্কের কয়েকজন কর্মী, রাজনীতিক ও সরকারি অফিসারকে কিনে নিয়েছিলেন। আপনারাও তাঁর মতো করছেন না কেন? কেউ কি বারণ করেছে? আদিবাসীদের কেউ কি বলেছে ব্যাঙ্কারদের প্রভাবিত করবেন না? শনিবার তিনি নিজের অবস্থান পরিবর্তন করে বলেন, বিজয় মালিয়ার বদলে আমার অন্য কারও নাম বলা উচিত ছিল।

```