Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উদ্ধবকে চড় মারতাম, মন্তব্য রানের, মন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, সেনা-বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ

দ্য ওয়াল ব্যুরো : মহারাষ্ট্রের বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানের একটি মন্তব্যকে কেন্দ্র করে মঙ্গলবার ধুন্ধুমার বাধে মুম্বইতে। শিবসেনা ও বিজেপি সমর্থকদের মধ্যে শুরু হয় সংঘর্ষ। শিবসেনা সমর্থকরা আগেই রানের বিরুদ্ধে মামলা করেছিলেন।

উদ্ধবকে চড় মারতাম, মন্তব্য রানের, মন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, সেনা-বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ

শেষ আপডেট: 24 August 2021 07:24

দ্য ওয়াল ব্যুরো : মহারাষ্ট্রের বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানের একটি মন্তব্যকে কেন্দ্র করে মঙ্গলবার ধুন্ধুমার বাধে মুম্বইতে। শিবসেনা ও বিজেপি সমর্থকদের মধ্যে শুরু হয় সংঘর্ষ। শিবসেনা সমর্থকরা আগেই রানের বিরুদ্ধে মামলা করেছিলেন। সেজন্য কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও বেরিয়েছে। গত সোমবার রায়গড়ে বিজেপির 'জন আশীর্বাদ যাত্রা' উপলক্ষে রানে একটি বিতর্কিত মন্তব্য করেন। তিনি দাবি করেন, স্বাধীনতা দিবসে ভাষণ দেওয়ার সময় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে মাঝপথে একবার ভাষণ থামিয়ে দেন। তখন তিনি এক সহকারীর কাছে জেনে নেন, ভারত কত সালে স্বাধীনতা পেয়েছিল। তারপর ফের ভাষণ শুরু করেন। এরপরেই রানে বলেন, "লজ্জার ব্যাপার হল, মুখ্যমন্ত্রী জানেন না কোন সালে ভারত স্বাধীনতা পেয়েছিল। তাঁকে ভাষণ থামিয়ে সালটা জেনে নিতে হয়েছিল। আমি সেখানে থাকলে উদ্ধব ঠাকরেকে চড় মারতাম।" এই মন্তব্যের পরেই মহারাষ্ট্র জুড়ে শিবসেনা সমর্থকরা বিক্ষোভ দেখাতে থাকেন। এদিন শিবসেনা সদস্যরা মিছিল করে মুম্বইতে রানের বাড়ির দিকে এগোতে চেষ্টা করেছিলেন। তখন বিজেপি কর্মীরা তাঁদের বাধা দেন। দু'পক্ষে মারামারি শুরু হয়। দুই দলই পরস্পরের দিকে পাথর ছোড়ে। পুলিশ এসে গোলমাল থামানোর চেষ্টা করে। শেষে শিবসেনা সমর্থকরা জুহুতে রানের বাড়ির বাইরে রাস্তা অবরোধ শুরু করেন। এদিন সকালে নাগপুরে বিজেপি অফিসে একদল শিবসেনা সমর্থক পাথর ছোড়েন। নাসিকে রানের বিরুদ্ধে এফআইআর ফাইল করেছিলেন শিবসেনা কর্মীরা। সেজন্যই কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বেরিয়েছে। নাসিক পুলিশের একটি টিম চিপুলমের উদ্দেশে রওনা হয়েছে বলে জানা যাচ্ছে। রানে এখন আছেন চিপুলমে। শিবসেনার অভিযোগ, রানে মহারাষ্ট্রে অশান্তি সৃষ্টি করতে চান। সেজন্যই তিনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ওই মন্তব্য করেছেন। শিবসেনার যুব সংগঠন যুব সেনা এদিন রাজ্য জুড়ে রানের পোস্টার লাগায়। তাতে কেন্দ্রীয় মন্ত্রীর ছবির পাশে লেখা আছে 'মুরগি চোর'। পাঁচ দশক আগে চেম্বুরে রানে মুরগির দোকান চালাতেন। তখন তিনি শিবসেনার নেতা ছিলেন। শিবসেনার সাংসদ বিনায়ক রাউত এদিন বলেন, "বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে খুশি করার জন্য রানে শিবসেনার নেতাদের নিন্দা করছেন। মোদী মন্ত্রিসভায় স্থান পাওয়ার পরে মানসিক ভারসাম্য হারিয়েছেন রানে। মোদীর উচিত এমন লোককে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া।" একসময় শিবসেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরের অনুগামী ছিলেন রানে। ওই দলের হয়ে ১৯৯০ সালে তিনি মহারাষ্ট্রে বিধায়ক হন। ১৯৯৯ সালে তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। ২০০৫ সালে তিনি শিবসেনা ছেড়ে যোগ দেন কংগ্রেসে। ২০১৭ সালে কংগ্রেস ছেড়ে তিনি বিজেপিতে যোগ দেন।

```