Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

রাতেই জামিন পেলেন কেন্দ্রীয় মন্ত্রী রানে, বেশ কিছু শর্তে মুক্তি

দ্য ওয়াল ব্যুরোঃ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে চড় মারার কথা বলেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে। তার জেরে মঙ্গলবার তাঁকে গ্রেফতারও করা হয়। কিন্তু মাত্র কয়েকঘণ্টা শ্রীঘরে থাকার পরেই জামিন পেয়েছেন তিনি। কোনও কেন্দ্রীয় মন্ত্রী

রাতেই জামিন পেলেন কেন্দ্রীয় মন্ত্রী রানে, বেশ কিছু শর্তে মুক্তি

শেষ আপডেট: 25 August 2021 01:55

দ্য ওয়াল ব্যুরোঃ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে চড় মারার কথা বলেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে। তার জেরে মঙ্গলবার তাঁকে গ্রেফতারও করা হয়। কিন্তু মাত্র কয়েকঘণ্টা শ্রীঘরে থাকার পরেই জামিন পেয়েছেন তিনি। কোনও কেন্দ্রীয় মন্ত্রী গ্রেফতার হওয়ার ঘটনা গত ২০ বছরে এই প্রথম। তাই নারায়ণ রানেকে গ্রেফতারির পরেই ব্যাপক চর্চা শুরু হয়। জানা গেছে, গ্রেফতারির পর তিনি জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা ভাল নেই। উপযুক্ত কাগজ-পত্র ছাড়াই তাঁকে গ্রেফতার করে আনা হয়েছে, তেমন অভিযোগও করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। এদিন জামিন পেয়ে বাড়ি ফিরে রানে টুইট করেছেন, ‘সত্যমেব জয়তে’। তাঁর অভিযোগ, তাঁর এই গ্রেফতারি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। চক্রান্ত করে এ কাজ করা হয়েছে। বেশ কয়েকটি শর্তে মুক্তি পেয়েছেন রানে। তাঁকে ৩১ অগস্ট আর ১৩ সেপ্টেম্বর থানায় হাজিরা দিতে বলা হয়েছে। এছাড়া তদন্তের সবার্থে সবসময় তাঁকে থাকতে হবে। ভবিষ্যতে আর কখনও এমন কাজ করবেন না, এই প্রতিশ্রুতিও দিতে বলা হয়েছে রানেকে। জুলাইয়ে কেন্দ্রে মন্ত্রিসভা রদবদলে মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস মন্ত্রী হন রানে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে  নিয়ে আপত্তিকর মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া তিনটি এফআইআর খারিজ করতে চেয়ে তাঁর পিটিশনের দ্রুত শুনানির আবেদন করেছিলেন তিনি। কিন্তু তা খারিজ করে বম্বে হাইকোর্ট।  শেষ মুহূর্তে আদালত থেকে রেহাই না মেলায় গ্রেফতার হতে হয়ে রানেকে। মোদী সরকারের  নতুন মন্ত্রীদের জন্য দেশব্যাপী বিজেপি যে জন আশীর্বাদ যাত্রা কর্মসূচি নিয়েছে, সেখানে সোমবার রানের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের অভিযোগে মামলা করে শিবসেনা। উদ্ধব ১৫ আগস্টের ভাষণের মাঝখানে ভারতের স্বাধীনতা কোন সালে, ভুলে গিয়ে সহযোগীদের সাহায্য নেন  বলে অভিযোগ করেন রানে। রায়গড়ের সভায় বলেন, এটা লজ্জার, মুখ্যমন্ত্রী কোন বছর দেশ স্বাধীন হয়, জানেন না। ভাষণের মধ্যেই ঝুঁকে পড়ে স্বাধীনতার বয়স গুনতে বলেন কাউকে। ওখানে আমি থাকলে কষে থাপ্পড় মারতাম! তার পরেই এই গ্রেফতারি।

```