Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

এম জে আকবরের নামেও যৌন হেনস্থার অভিযোগ, চুপ বিজেপি

দ্য ওয়াল ব্যুরো : যৌন হেনস্থার অভিযোগ উঠল প্রাক্তন সম্পাদক তথা বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী এম জে আকবরের নামে। গতবছর অক্টোবরে প্রিয়া রমানি নামে এক সাংবাদিক একটি নিবন্ধ লিখে জানান, এক সম্পাদক তাঁকে যৌন নিগ্রহ করেছিলেন। কিন্তু তাঁর নাম জানানন

এম জে আকবরের নামেও যৌন হেনস্থার অভিযোগ, চুপ বিজেপি

শেষ আপডেট: 9 October 2018 10:51

দ্য ওয়াল ব্যুরো : যৌন হেনস্থার অভিযোগ উঠল প্রাক্তন সম্পাদক তথা বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী এম জে আকবরের নামে। গতবছর অক্টোবরে প্রিয়া রমানি নামে এক সাংবাদিক একটি নিবন্ধ লিখে জানান, এক সম্পাদক তাঁকে যৌন নিগ্রহ করেছিলেন। কিন্তু তাঁর নাম জানাননি। তার পরে বেশ কয়েকজন মহিলা টুইটারে একই অভিযোগ করেন। সম্প্রতি প্রিয়া জানিয়েছেন, তিনি যে সম্পাদকের কথা লিখেছিলেন, তিনি এম জে আকবর। প্রিয়ার অভিযোগ, এশিয়ান এজ সংবাদপত্রের চাকরির জন্য আকবর তাঁর ইন্টারভিউ নিয়েছিলেন।  তাঁকে মুম্বইয়ের এক অভিজাত হোটেলে ডেকে পাঠানো হয়েছিল। আকবর তাঁকে পানীয় অফার করেন।  নিজের কাছে বসতে বলেছিলেন। আকবর এখন নাইজেরিয়ায় গিয়েছেন বলে জানা যাচ্ছে। এদিন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে প্রশ্ন করা হয়, আপনি একজন মহিলা। আপনার প্রতিমন্ত্রীর বিরুদ্ধে এক মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে।  আপনি কি তদন্তের নির্দেশ দেবেন ? সুষমা কোনও জবাব দেননি। https://twitter.com/priyaramani/status/1049279608263245824 https://twitter.com/prernabindra/status/1049011824669155330

```