Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চারদিনে মুক্তি হল না, আরও সাতদিনের ইডি হেফাজতে মন্ত্রী, কমান্ড হাসপাতালের রিপোর্ট তলব

রেশন দুর্নীতিতে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে আরও ৭ দিন ইডি হেফাজতে রাখার নির্দেশ দিল ব্যাঙ্কশাল আদালত। এদিন মন্ত্রীর তরফে অবশ্য জামিনের কোনও আবেদন জানানো হয়নি।

চারদিনে মুক্তি হল না, আরও সাতদিনের ইডি হেফাজতে মন্ত্রী, কমান্ড হাসপাতালের রিপোর্ট তলব

শেষ আপডেট: 6 November 2023 17:47

দ্য ওয়াল ব্যুরো: রেশন দুর্নীতিতে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে আরও ৭ দিন ইডি হেফাজতে রাখার নির্দেশ দিল ব্যাঙ্কশাল আদালত। এদিন মন্ত্রীর তরফে অবশ্য জামিনের কোনও আবেদন জানানো হয়নি।

ইডির তরফে জানানো ৭দিনের আবেদন মঞ্জুর করেন বিচারক। মামলার পরবর্তী শুনানি আগামী ১৩ নভেম্বর। একই সঙ্গে কমান্ড হাসপাতালে আদৌ মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছিল কিনা, এই বিষয়েই রিপোর্ট তলব করেছে আদালত।

ইডি হেফাজত শেষে সোমবার আদালতে হাজির করানো হয়েছিল রেশন দুর্নীতির অভিযোগে ধৃত রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। এজলাসে ঢোকার আগে এদিন ফের নিজেকে ‘নির্দোষ’ বলে দাবি করেন জ্যোতিপ্রিয়।

গত শুক্রবার হাসপাতালে যাওয়ার পথে বিজেপি এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনেছিলেন মন্ত্রী। চারদিন পর তিনি মুক্তি পাবেন বলেও দাবি করেছিলেন। সোমবার তাঁর নয়া সংযোজন, “আমি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। এরা যা করেছে, অন্যায়, অনৈতিক কাজ করেছে।”

এদিন মন্ত্রীর আইনজীবী বিচারকের কাছে অভিযোগ করেন, আদালতের নির্দেশ মেনে কমান্ড হাসপাতালে তাঁর চিকিৎসায় কোনও মেডিক্যাল বোর্ড গঠন করা হয়নি। যদিও ইডির তরফে অভিযোগ অস্বীকার করা হয়। এরপরই মেডিক্যাল রিপোর্ট তলবে করেন বিচারক। একই সঙ্গে প্রতিদিন জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক পরীক্ষারও নির্দেশ দিয়েছেন।

দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ করারও দাবি জানান মন্ত্রীর আইনজীবী। তবে তাৎপর্যপূর্ণভাবে এদিনও মন্ত্রীর তরফে জামিনের কোনও আবেদন জানানো হয়নি। আইনজীবীদের মতে, জ্যোতিপ্রিয় নিজেও একজন আইনের ছাত্র। সেকারণে নিশ্চয়ই ভেবে চিন্তেই এদিনও জামিনের আবেদন জানাননি।

সোমবার সকালে সিজিও থেকে বেরনোর সময় মন্ত্রী বলেন, “ভাল নেই আমি, ভাল নেই, কোর্টে যাচ্ছি। যা করেছে এরা অন্যায়, অনৈতিক কাজ করেছে। কোর্ট নিশ্চয় আমাকে মুক্তি দেবে। আমি নির্দোষ. আমি নির্দোষ, আমি নির্দোষ।” আদালতে ঢোকার সময়ও একাধিকবার নিজেকে ‘নির্দোষ’ বলে দাবি করেন তিনি। 


```