Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মমতার নির্দেশে অসুস্থ সঙ্গীত শিল্পী সুপ্রকাশ চাকির বাড়িতে মন্ত্রী ইন্দ্রনীল, লাভলিরা

দুঃসময়ে এভাবে সরকারকে পাশে পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করে সঙ্গীত শিল্পী সুপ্রকাশ চাকি বলেন, "জীবনভর মনে থাকবে স্নেহময়ী মুখ্যমন্ত্রীর এই মানবিক রূপ।"

মমতার নির্দেশে অসুস্থ সঙ্গীত শিল্পী সুপ্রকাশ চাকির বাড়িতে মন্ত্রী ইন্দ্রনীল, লাভলিরা

অসুস্থ সঙ্গীত শিল্পী সুপ্রকাশ চাকির বাড়িতে মন্ত্রী ইন্দ্রনীল সেন-সহ অন্যরা।

শেষ আপডেট: 20 December 2024 20:39

দ্য ওয়াল ব্যুরো: কথায় বলে যিনি রাঁধেন তিনি চুলও বাঁধেন। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু মুখ্যমন্ত্রী নন, তৃণমূলের সর্বোচ্চ নেত্রীও। প্রশাসন থেকে দল, সব দিকের হাল হকিকৎ সামলেও তিনি রাজ্যের সবদিকের খোঁজখবর রাখেন। ভোলেন না সমাজের অগ্রজ, গুণীজন, বরেণ্য শিল্পীদের।

শুক্রবার ফের তার প্রমাণ মিলল। কয়েকদিন ধরে অসুস্থ সঙ্গীত শিল্পী সুপ্রকাশ চাকি। ব্যস্ততার কারণে মুখ্যমন্ত্রী নিজে তাঁর বাড়িতে যেতে না পারলেও এদিন অসুস্থ শিল্পীর বাড়িতে পাঠিয়েছিলেন নিজের মন্ত্রিসভা এবং দলের সহকর্মী কয়েকজনকে। সেই তালিকায় ছিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন, স্থানীয় বিধায়ক লাভলি মৈত্র ও স্থানীয় চেয়ারম্যান পল্লব কুমার দাসরা।

মমতার নির্দেশে এদিন অসুস্থ শিল্পীকে দেখতে তাঁর বাড়িতে যান ইন্দ্রনীল-লাভলিরা। মন্ত্রী ইন্দ্রনীল সেন নিজে ব্যক্তিগত সঞ্চয় থেকে ১লক্ষ টাকা তুলে দেন অসুস্থ শিল্পীর হাতে। ইন্দ্রনীল এও জানান, অসুস্থ শিল্পীর চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করতে তিনি পারিশ্রমিকহীন সঙ্গীত অনুষ্ঠানও করবেন। একইভাবে সরকারের তরফেও শিল্পী ও তার পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

দুঃসময়ে এভাবে সরকারকে পাশে পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করে সঙ্গীত শিল্পী সুপ্রকাশ চাকি বলেন, "জীবনভর মনে থাকবে স্নেহময়ী মুখ্যমন্ত্রীর এই মানবিক রূপ।"


```