Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় আত্মসমর্পণ মন্ত্রী চন্দ্রনাথ সিনহার, হেফাজতে চাইল ইডি

সাত দিনের হেফাজতে নিয়ে রাজ্যের মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে আদালতে আবেদন জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় আত্মসমর্পণ মন্ত্রী চন্দ্রনাথ সিনহার, হেফাজতে চাইল ইডি

চন্দ্রনাথ সিনহা

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 6 September 2025 12:22

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) ইডির কোর্টে (ED) আত্মসমর্পণ কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার (Chandranath Sinha)। সাত দিনের হেফাজতে নিয়ে রাজ্যের মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে আদালতে আবেদন জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শনিবার ইডি আদালতে জানায় সাক্ষীদের প্রভাবিত করছেন চন্দ্রনাথ। এরপরই মন্ত্রীর আইনজীবী এক সপ্তাহ সময় দেওয়ার আবেদন চেয়েছেন। এর প্রেক্ষিতে আদালত জানায়, আগামী শুক্রবারের মধ্যে ইডি-র আবেদনের প্রেক্ষিতে জবাব দিতে হবে মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে। মামলার পরবর্তী শুনানি ১৬ সেপ্টেম্বর।

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আরও গভীর সমস্যায় জড়িয়ে পড়লেন রাজ্যের মন্ত্রী (Minister) এবং বোলপুরের তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ। দীর্ঘদিন ধরে ইডির নজরে থাকা এই মন্ত্রীর বিরুদ্ধে চার্জশিট আগেই জমা পড়েছিল, তবে রাজ্যপালের অনুমোদন না থাকায় তা আদালতে গৃহীত হয়নি। গত বুধবার রাজ্যপাল সিভি আনন্দ বোস বিচারপ্রক্রিয়া চালানোর অনুমতি দেন।

এর পরেই ইডির বিশেষ আদালত নির্দেশ দিয়েছিল, আগামী ১৫ দিনের মধ্যে মন্ত্রীকে হাজিরা দিতে হবে। ১২ সেপ্টেম্বরের মধ্যে আত্মসমর্পণ করা বাধ্যতামূলক। আদালতের নির্দেশ অমান্য করলে বড়সড় বিপদে পড়তে পারেন তিনি। এমন পরিস্থিতিতে মন্ত্রী নিজেই জানান, কাগজপত্র হাতে এলে আত্মসমর্পণ ও জামিনের আইনি প্রক্রিয়া শুরু করবেন। সেই মতোই শনিবার ইডির আদালতে আত্মসমর্পণ করলেন তিনি।

ইডি সূত্রে খবর, চন্দ্রনাথের বাড়িতে একাধিকবার অভিযান চালানো হয়েছিল। সেখান থেকে প্রায় ৪০ লক্ষ টাকা উদ্ধার হয়, যার কোনও পরিষ্কার ব্যাখ্যা তিনি দিতে পারেননি। তদন্তকারীদের দাবি, ২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে তাঁর অ্যাকাউন্টে অন্তত দেড় কোটি টাকার অস্বচ্ছ লেনদেনের প্রমাণ মিলেছে।

রাজভবন যেই বিচারপ্রক্রিয়া চালানোর অনুমতি দেয়, স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়ে শাসকদল তৃণমূল। কারণ, বর্তমানে মন্ত্রিসভায় থাকা অবস্থায়ই চার্জশিটভুক্ত হয়েছেন চন্দ্রনাথ। এর আগে প্রাক্তন ও বর্তমান একাধিক নেতামন্ত্রী দুর্নীতি মামলায় কেন্দ্রীয় সংস্থার তদন্তে জড়িয়েছেন। এ বার কারামন্ত্রীকেও আত্মসমর্পণ করতেই হল।


```