Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পাথর ছোড়ার অভিযোগে তিন বছরের জেল হল তামিলনাড়ুর মন্ত্রীর!

দ্য ওয়াল ব্যুরো: ২০ বছর আগের পাথর ছোড়া মামলায় এত দিনে সাজা ঘোষণা হল তামিলনাড়ুর যুবকল্যাণ ও ক্রীড়া উন্নয়ন মন্ত্রী বালকৃষ্ণ রেড্ডির। এর পরেই মন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাঁকে। খোয়া গিয়েছে বিধায়ক পদও। সোমবার তামিলনাড়ুর একটি বিশেষ আদালত

পাথর ছোড়ার অভিযোগে তিন বছরের জেল হল তামিলনাড়ুর মন্ত্রীর!

শেষ আপডেট: 7 January 2019 14:59

দ্য ওয়াল ব্যুরো: ২০ বছর আগের পাথর ছোড়া মামলায় এত দিনে সাজা ঘোষণা হল তামিলনাড়ুর যুবকল্যাণ ও ক্রীড়া উন্নয়ন মন্ত্রী বালকৃষ্ণ রেড্ডির। এর পরেই মন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাঁকে। খোয়া গিয়েছে বিধায়ক পদও। সোমবার তামিলনাড়ুর একটি বিশেষ আদালতে বিধায়ক ও সাংসদদের বিরুদ্ধে চলা একটি মামলায় এই রায় দেন বিচারক। সূত্রের খবর, ১৯৯৮ সালে বালকৃষ্ণর বিরুদ্ধে রুজু হয়েছিল একটি মামলা। অভিযোগ, একটি বিক্ষোভ মিছিল চলাকালীন পাথর ছুড়ে সরকারি সম্পত্তির ক্ষতি করেছিলেন তিনি। সেই সময় বিজেপির সদস্য ছিলেন বালকৃষ্ণ। তখনই দায়ের হয় অভিযোগ। এর পরে এত দিন ধরে চলছিল মামলা। অনেক জল গড়িয়েছে গোদাবরী দিয়ে। দলবদল করেছেন বালকৃষ্ণ রেড্ডি। কিন্তু শেষ রক্ষা হল না। দু'দশক পরেও সাজার মুখোমুখি হলেন তিনি। তবে সূত্রের খবর, বিশেষ আদালতের রায়ের বিরুদ্ধে মাদ্রাজ হাইকোর্টে আবেদন করবেন তিনি। তবে এই প্রথম নয়। এর আগেও তামিল মন্ত্রী জয়ললিতার বিরুদ্ধে অভিযোগ ওঠে হিসেব বহির্ভূত সম্পত্তির। তবে তাঁর অসুস্থতা ও পরে মৃত্যুর জন্য সাজা পালন করতে হয়নি তাঁকে। বিস্তারিত আসছে...

```