Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মিনি টর্নেডো! জলপাইগুড়ির ঝড় দেখে আশঙ্কা করছে হাওয়া অফিস, বিপদ এখনও কাটেনি

বিপদ যে এখনও কাটেনি তেমন আভাসও দেওয়া হয়েছে। যদিও রবিবার যে রকম তাণ্ডব চলেছে, সে রকম কিছু হওয়ার সম্ভাবনা নেই।

মিনি টর্নেডো! জলপাইগুড়ির ঝড় দেখে আশঙ্কা করছে হাওয়া অফিস, বিপদ এখনও কাটেনি

প্রতীকী ছবি

শেষ আপডেট: 31 March 2024 22:51

দ্য ওয়াল ব্যুরো: উত্তরবঙ্গে দু-তিনদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দফতর। কিন্তু তা যে এমন রূপ নেবে সেটা হয়তো কল্পনা করা যায়নি। জলপাইগুড়িতে যে ঝড় হয়েছে তা 'মিনি টর্নেডো' বলে আশঙ্কা করছে আবহাওয়া দফতর। বিপদ যে এখনও কাটেনি তেমন আভাসও দেওয়া হয়েছে। যদিও রবিবার যে রকম তাণ্ডব চলেছে, সে রকম কিছু হওয়ার সম্ভাবনা নেই। 

হাওয়া অফিস মনে করছে, জলপাইগুড়িতে অনেক কম এলাকার মধ্যে ঝড়ের ব্যাপকতা বেশি ছিল।  হাওয়ার গতিবেগ ৮০-৯০ কিলোমিটার প্রতি ঘণ্টা হতে পারে। সেই কারণেই এই বিধ্বংসী ঘটনা ঘটেছে। রাত বাড়লে আরও ঝড় হওয়ার আশঙ্কা করা হচ্ছে। তবে তখন ঝড়ের গতিবেগ ৪০-৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। বলা হয়েছে, নেপাল থেকে আসা বজ্রবিদ্যুৎ-সহ মেঘের কারণে এই ঝড়-বৃষ্টি হবে। 

মাত্র ১৫ মিনিটের ঝড়ের তাণ্ডবে জলপাইগুড়ি শহর, ধূপগুড়ি, ময়নাগুড়ির বেশ কিছু এলাকা ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে। ময়নাগুড়িতে ৫০০ গ্রাম ওজনের শিল পড়েছে বলে দাবি এলাকাবাসীদের। রবিবার বেলা সাড়ে ৩ টে নাগাদ জলপাইগুড়ি জেলায় ব্যাপক কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি শুরু হয়। ১৫ মিনিটের কালবৈশাখী ঝড়েই ৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহতের সংখ্যা অন্তত ২০০।

রাতেই সেখানে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার জলপাইগুড়ি যাওয়ার কথা রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এই মুহূর্তে বিভিন্ন ব্লকের পরিস্থিতি খতিয়ে দেখতে আসেন প্রশাসনের আধিকারিকেরা। জলপাইগুড়ি শহরে ঝড়ের পর পরিস্থিতি মোকাবিলায় নেমেছে পৌরসভা। 


```