Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দামী হচ্ছে দুধ! ১৭ অগস্ট থেকে নতুন দাম জানাল মাদার ডেয়ারি ও আমূল

দ্য ওয়াল ব্যুরো: ফের বাড়ছে দুধের দাম (Milk Price Hike)। সম্প্রতি দুধের দাম বাড়ানোর কথা ঘোষণা করেছিল আমূল (Amul)। এবার মাদার ডেয়ারিও (Mother Dairy) দুধের দাম বাড়ানোর কথা জানাল। আগামী ১৭ অগস্ট থেকে বাড়বে দুধের দাম। উৎপাদন ও সংগ্রহের খরচ

দামী হচ্ছে দুধ! ১৭ অগস্ট থেকে নতুন দাম জানাল মাদার ডেয়ারি ও আমূল

শেষ আপডেট: 16 August 2022 12:14

দ্য ওয়াল ব্যুরো: ফের বাড়ছে দুধের দাম (Milk Price Hike)। সম্প্রতি দুধের দাম বাড়ানোর কথা ঘোষণা করেছিল আমূল (Amul)। এবার মাদার ডেয়ারিও (Mother Dairy) দুধের দাম বাড়ানোর কথা জানাল। আগামী ১৭ অগস্ট থেকে বাড়বে দুধের দাম। উৎপাদন ও সংগ্রহের খরচ বৃদ্ধির জন্যই বাড়ানো হচ্ছে দাম, বলে ঘোষণা করেছে এই সংস্থা। নতুন দামের হিসাবে দিল্লি-এনসিআরে দুধের দাম প্রতি লিটারে ২ টাকা বেড়ে যাবে। 

আমূলের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ, মুম্বই, দিল্লি এনসিআর, গুজরাটের আমদাবাদ, সৌরাষ্ট্র এবং আরও যে সমস্ত রাজ্যে আমুলের দুধ বিক্রি হয় সর্বত্রই ১৭ আগস্ট থেকে দুধের দাম লিটার প্রতি ২ টাকা করে বাড়বে।

দাম বাড়ার পর ৫০০ মিলিলিটার আমূল গোল্ড দুধের দাম হবে ৩১ টাকা, আমূল তাজার দাম হবে ২৫ টাকা এবং আমূল শক্তির দাম হতে চলেছে ২৮ টাকা।

আর বুধবার থেকে মাদার ডেয়ারির ফুল ক্রিম দুধের দাম হবে ৬১ টাকা প্রতি লিটার, যা প্রতি লিটার ৫৯ টাকা করে ছিল।  টোনড দুধের দাম বাড়বে ৫ টাকা, আর ডাবল টোনড দুধের দাম বেড়ে ৪৫ টাকা হবে প্রতি লিটার। গরুর দুধের দাম বাড়িয়ে লিটার প্রতি ৫৩ টাকা করা হয়েছে।

মাদার ডেয়ারিকে আগেই অধিগ্রহণ করে পশ্চিমবঙ্গ সরকার। পরে তার নাম বদলে করা হয় বাংলার ডেয়ারি। মাদার ডেয়ারির দাম বাড়ার সঙ্গে বাংলার ডেয়ারির দাম বাড়ার কোনও সম্পর্ক নেই। এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বাংলা ডেয়ারির দুধের দাম বাড়বে কি না সে বিষয়ে কিছুই জানানো হয়নি।

দুধের দাম বাড়ায় মধ্যবিত্তের ভাঁড়ার ঘরে টান যে পড়বেই তা বলাই বাহূল্য। শিশুর অত্যাবশ্যক খাবার দুধ। দাম বাড়লেও দুধ কেনায় বিরাম দেওয়া সম্ভব নয়। তাই মধ্যবিত্তের পকেটে চাপ পরাটাই স্বাভাবিক।

পুজোয় এবারও কি সরকারি অনুদান দেবেন মুখ্যমন্ত্রী? বৈঠক ডাকল নবান্ন


```