Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

আবারও পুলওয়ামা, সেনার গুলিতে ঝাঁঝরা চার জইশ জঙ্গি, চলছে গুলির লড়াই

দ্য ওয়াল ব্যুরো: ইদের সকালেই রক্তাক্ত হয়েছিল পুলওয়ামা। বাড়িতে ঢুকে পড়ে এক মহিলাকে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছিল জঙ্গিরা।  জখম হয়েছিলেন আরও এক গ্রামবাসী। জঙ্গি নিধন অভিযানে নেমে জোর গুলি লড়াই শুরু হলো পুলওয়ামার লসিপোরার পঞ্জরন গ্রামে। বৃহস্পত

আবারও পুলওয়ামা, সেনার গুলিতে ঝাঁঝরা চার জইশ জঙ্গি, চলছে গুলির লড়াই

শেষ আপডেট: 6 June 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: ইদের সকালেই রক্তাক্ত হয়েছিল পুলওয়ামা। বাড়িতে ঢুকে পড়ে এক মহিলাকে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছিল জঙ্গিরা।  জখম হয়েছিলেন আরও এক গ্রামবাসী। জঙ্গি নিধন অভিযানে নেমে জোর গুলি লড়াই শুরু হলো পুলওয়ামার লসিপোরার পঞ্জরন গ্রামে। বৃহস্পতিবার সন্ধে থেকে শুরু হওয়া এনকাউন্টারে চার জঙ্গির খতম হওয়ার খবর মিলেছে। শুক্রবার সকালেও চলছে গুলি বিনিময়। সেনা সূত্রে খবর, জইশের চার জঙ্গিকে ইতিমধ্যেই নিকেশ করা হয়েছে। এলাকায় এখনও জইশের কম্যান্ডার-সহ কয়েকজনের লুকিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। গোটা গ্রাম ঘিরে ফেলেছে সেনা ও পুলিশ। নিরাপত্তার খাতিরে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। পঞ্জরন গ্রামে ঘাঁটি গেড়ে রয়েছে জঙ্গিরা এমন খবর পেয়ে তল্লাশি অভিযান শুরু করেছিল সেনার ৪৪ আরআর কম্যান্ডো, স্পেশাল অপারেশনস গ্রুপ এবং সিআরপিএফ জওয়ানেরা। সেনার সঙ্গে অভিযানে নেমেছিল রাজ্য পুলিশও। বৃহস্পতিবার সন্ধে নাগাদ পঞ্জরন গ্রাম ঘিরে ফেলে সেনাবাহিনী। গোপন আস্তানা থেকে সেনাদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে সন্ত্রাসবাদীরা। পাল্টা জবাব দেয় সেনারাও। বাকি জঙ্গিদেরও খতম করা হবে বলে সেনা সূত্রে খবর। https://twitter.com/JmuKmrPolice/status/1136830491443646464 গত ১৪ ফেব্রুয়ারি এই পুলওয়ামাতেই সিআরপুএফ-এর কনভয়ে আত্মঘাতী হামলা চালিয়েছিল জইশ জঙ্গিরা। ফিদাঁয়ে হামলায় নিহত হয়েছিলেন ৪৪ জন জওয়ান। এই নৃশংস হত্যালীলার পর থেকেই বারবার অশান্ত হয়েছে উপত্যকা। একাধিক এনকাউন্টারে জঙ্গিদের নিকেশ হওয়ার পাশাপাশি শহিদ হয়েছে বহু জওয়ানও। চলতি মাসেই পুলওয়ামার এনকাউন্টারে খতম হয়েছে দুই জঙ্গি। প্রাণ গিয়েছে এক সেনা জওয়ানেরও। তার আগে ৪ লস্কর জঙ্গিকে খতম করেছিল সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশের স্পেশাল ফোর্স। জইশ, লস্কর, হিজবুলের বেশ কিছু মাথা ফের বড়সড় নাশকতার জন্য উপত্যকার নানা জায়গায় ঘাঁটি গেড়ে রয়েছে বলে গোয়েন্দা সূত্রে খবর। আরও পড়ুন: https://www.four.suk.1wp.in/news-national-a-woman-was-shot-dead-by-terrorists-at-her-home-in-jammu-and-kashmirs-pulwama/

```