Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

অশ্লীলতার প্রচার করেছেন নগ্ন মিলিন্দ, মামলা ঠুকে দিল গোয়া পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: তিনি বিতর্কের ধার ধারেন না। নিয়মনীতির তোয়াক্কা করেননি কোনওদিন। আর পাঁচজনের কাছে যা অশ্লীল, তাই তাঁর ইউএসপি। নগ্নতাকে শালীন না অশালীন, ঠিক কোন পর্যায়ে ফেলা হবে সে নিয়ে মাথা ঘামাননি একসময়ে ফ্যাশন দুনিয়া কাঁপিয়ে দেওয়া মিলিন্দ

অশ্লীলতার প্রচার করেছেন নগ্ন মিলিন্দ, মামলা ঠুকে দিল গোয়া পুলিশ

শেষ আপডেট: 6 November 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: তিনি বিতর্কের ধার ধারেন না। নিয়মনীতির তোয়াক্কা করেননি কোনওদিন। আর পাঁচজনের কাছে যা অশ্লীল, তাই তাঁর ইউএসপি। নগ্নতাকে শালীন না অশালীন, ঠিক কোন পর্যায়ে ফেলা হবে সে নিয়ে মাথা ঘামাননি একসময়ে ফ্যাশন দুনিয়া কাঁপিয়ে দেওয়া মিলিন্দ সোমান। আর এই বেপরোয়া মনোভাবেরই মাশুল দিতে হচ্ছে তাঁকে। সমুদ্রসৈকতে নগ্ন হয়ে ছুটে এবং সেই ছবি প্রকাশ্যে এনে অশ্লীলতারই প্রচার করেছেন মিলিন্দ সোমান, এমনই দাবি গোয়া পুলিশের। আর এই অশ্লীল আচরণের জন্যই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে গোয়া সুরক্ষা মঞ্চ নামে একটি রাজনৈতিক সংগঠন। সেই অভিযোগের ভিত্তিতে মিলিন্দের বিরুদ্ধে মামলা দায়ের করেছে গোয়া পুলিশ। নিজের মতাদর্শে বাঁচেন মিলিন্দ সোমান। সে পেশাগত জীবনেই হোক বা ব্যক্তিগত জীবনে। ৫৫ বছরেও তারুণ্যের তেজ অভিনেতার শরীরে। আর সে নিয়ে যথেষ্ট গর্বিও মিলিন্দ। গুণগ্রাহীদের মুগ্ধ করতে বার বার চমক দিয়েছেন। বিতর্কেও জড়িয়েছেন। তাতে পরোয়া করেননি। ৫৫ বছরের জন্মদিন পালনেও বিধিনিষেধের গণ্ডি পেরিয়ে গিয়েছিলেন নিজের মতো করেই। গোয়ার সৈকতে নগ্ন হয়ে দৌড়েছেন, সেই ছবি তুলেছেন তাঁর স্ত্রী অঙ্কিতা। ফিটনেস ফ্রিক মিলিন্দ এই ছবি তাঁর ইনস্টাগ্রাম ও টুইটার হ্যান্ডেলে প্রকাশ্যেও আনেন। ক্যাপশনে লেখেন, "হ্যাপি বার্থডে টু মি। ৫৫ অ্যান্ড রানিং।" এই পোস্টের পরেই শুরু হয় তুমুল সমালোচনা। মিমের বন্যা বয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। https://twitter.com/milindrunning/status/1323838475800440832 রক্ষণশীলতার সব বেড়াই পেরিয়ে গিয়েছেন মিলিন্দ, এমন অভিযোগ তোলেন অনেকেই। আপত্তি ওঠে গোয়া সুরক্ষা মঞ্চের তরফেও। এই সংগঠনের দাবি, সমুদ্র সৈকতে নগ্ন হয়ে শরীর দেখিয়ে অশ্লীলতাকে উৎসাহ দিয়েছেন মিলিন্দ সোমান। তাঁর এই বেপরোয়া মনোভাব প্রভাব ফেলবে আর পাঁচজনের মনেও। দক্ষিণ গোয়া পুলিশের সুপারিন্টেন্ডেন্ট পঙ্কজ কুমার সিং বলেছেন, গোয়া সুরক্ষা মঞ্চের দায়ের করা অভিযোগের ভিত্তিতে মিলিন্দের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৪ (জনসমক্ষে অশ্লীলতার প্রদর্শন) এবং ৬৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মিলিন্দ সোমানের সাম্প্রতিক ছবি ১৯৯৫ সালের সেই দুঃসাহসী মডেলিংয়ের স্মৃতি উস্কে দিয়েছে। একটি বিজ্ঞাপন সংস্থার জন্য মডেলিংয়ে বান্ধবী, প্রাক্তন মিস ইন্ডিয়া মধু সাপ্রের সঙ্গে নগ্ন হয়ে, গলায় অজগর সাপ ঝুলিয়ে মিলিন্দের সেই ছবি আলোড়ন ফেলেছিল ফ্যাশন দুনিয়ায়। বিজ্ঞাপন সংস্থার বিরুদ্ধে মামলাও দায়ের হয়েছিল, জড়িয়েছিলেন মিলিন্দ সোমানও। ১৪ বছর ধরে সেই মামলা চলার পরে ছাড় পেয়েছিলেন সুপারমডেল।

```