
শেষ আপডেট: 12 August 2023 06:25
দ্য ওয়াল ব্যুরো: চিন এবং পাকিস্তানের লাগাতার হুমকির মুখে এবার স্বাধীনতা দিবসের আগেই শ্রীনগরের বিমান ঘাঁটিতে মোতায়েন করা হল মিগ-২৯ যুদ্ধবিমানের একটি স্কোয়াড্রন (MiG 29 deployed at Srinagar)।
এতদিন পর্যন্ত পাকিস্তানি হামলা রুখতে শ্রীনগরে বিমানঘাঁটিতে সদা প্রস্তুত থাকত মিগ-২১ যুদ্ধবিমান (MiG 21)। কিন্তু সেগুলি সরিয়ে এবার আরও উন্নতমানের ট্রাইডেন্ট স্কোয়াড্রন আনা হয়েছে, যেটিকে 'উত্তরের প্রহরী' বলে অভিহিত করা হচ্ছে। লাদাখ এবং কাশ্মীর সীমান্তে ইতিমধ্যেই এই স্কোয়াড্রন কাজ শুরু করে দিয়েছে ভারতীয় বায়ুসেনা (IAF)।
এতদিন পর্যন্ত কাশ্মীর উপত্যকার প্রহরী হিসেবে কাজ করত মিগ-২১ যুদ্ধবিমান (Fighter jet), যেগুলি তৈরি রাশিয়ান প্রযুক্তিতে। বালাকোট এয়ার স্ট্রাইকের পর ২০১৯ সালে পাকিস্তানি জঙ্গি ঘাঁটিতে হামলা করে একটি এফ-১৬ ধ্বংস করে দিয়েছিল মিগ-২১। কিন্তু নয়া এই মিগ-২৯ আরও বেশি শক্তিশালী এবং কৌশলগতভাবে আরও সুবিধাজনক জায়গায় মোতায়েন করা হয়েছে, যেখান থেকে একই সঙ্গে চিন এবং পাকিস্তান, দুই ফ্রন্টেই শত্রুর মোকাবিলা করা যাবে বলে দাবি বায়ুসেনার।
বায়ুসেনার এক আধিকারিক জানিয়েছেন, এই বিমানের জন্য বিশেষভাবে প্রশিক্ষিত বাছাই করা পাইলটরা রয়েছেন, সেটাই এই যুদ্ধবিমানের সবচেয়ে বড় শক্তি। এছাড়া জ্বালানি ফুরিয়ে গেলে মাঝ-আকাশেই তা ভরে নেওয়ার ব্যবস্থা রয়েছে। সব মিলিয়ে আকাশপথে ভারতের উপর আক্রমণ শানানো এখন আর অতটাও সহজ নয় বলে দাবি তাঁদের।
বিজেপির পঞ্চায়েতে রাজ সম্মেলনে হাওড়ায় সশরীরে নাড্ডা, ভার্চুয়াল উপস্থিতি মোদীরও