Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

দিঘার হোটেল থেকে বর্ষবরণের রাতে মিলল তরুণীর দেহ, জিজ্ঞাসাবাদের জন্য আটক স্বামী

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত তরুণীর নাম প্রীতি কর। বয়স ১৯ বছর।  স্বামীর নাম প্রীতম ঠাকুর।

দিঘার হোটেল থেকে বর্ষবরণের রাতে মিলল তরুণীর দেহ, জিজ্ঞাসাবাদের জন্য আটক স্বামী

শেষ আপডেট: 1 January 2025 13:02

দ্য় ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: বর্ষবরণের রাতে দিঘার হোটেল থেকে উদ্ধার হল এক তরুণীর মৃতদেহ। এই ঘটনায় শোরগোল পরে সৈকত নগরী দিঘাতে। খুন নাকি আত্মহত্যা, তদন্ত শুরু করেছে দিঘা থানার পুলিশ। 

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত তরুণীর নাম প্রীতি কর। বয়স ১৯ বছর।  স্বামীর নাম প্রীতম ঠাকুর। জানা গেছে, নতুন বছরের প্রথম দিনটি সমুদ্রের পারে কাটাতে পশ্চিম বর্ধমানের হিরাপুরের বাসিন্দা প্রীতম ঠাকুর তাঁর স্ত্রী প্রীতিকে নিয়ে নিউ দিঘার একটি হোটেলে উঠেছিলেন। মাত্র ৬ মাস আগে তাদের বিয়ে হয়েছে। 

রাত আড়াইটা নাগাদ এই দম্পতির ঘর থেকে চিৎকার শুনে হোটেল কর্মীরা ছুটে যান। দেখেন প্রীতিদেবী অচৈতন্য অবস্থায় হোটেলের খাটের উপর পড়ে রয়েছেন। তাঁকে তড়িঘড়ি করে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান হোটেল কর্মীরা। হাসপাতালে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রীতির স্বামী প্রীতমকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য দিঘা থানায় নিয়ে যাওয়া হয়। মাত্র ছয় মাস আগে বিয়ে হলেও, কেন এমন ঘটনা ঘটল- সেই রহস্য উদ্ধারের চেষ্টা করছে পুলিশ। হীরাপুরে প্রীতমের   একটি সেলুন রয়েছে। ইতিমধ্যে ওই মহিলার বাবার বাড়িতেও খবর পাঠিয়েছে পুলিশ।


```