Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

শুভেন্দু-অখিলের শহরে মিলল আড়াই টন বেআইনি শব্দবাজি, বিস্ফোরণ হলে কেঁপে উঠত গোটা কাঁথি

শুভেন্দু, শিশির, অখিলের মতো ভিআইপিদের বাস এই শহরে। তাই কড়া নিরাপত্তার ব্যবস্থা থাকে। সেই জায়গায় কী করে এই ধরনের বেআইনি কারবার তা নিয়ে প্রশ্ন উঠছে।

শুভেন্দু-অখিলের শহরে মিলল আড়াই টন বেআইনি শব্দবাজি, বিস্ফোরণ হলে কেঁপে উঠত গোটা কাঁথি

শেষ আপডেট: 20 December 2024 12:17

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: এবার কাঁথি শহরে মজুত থাকা বিপুল পরিমাণ বেআইনি শব্দ বাজির হদিশ পেল পুলিশ। বৃহস্পতিবার শহরে একটি গোডাউনে অভিযান চালিয়ে প্রায় আড়াই টন শব্দবাজি সহ এক বাজি কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। 

পুলিশ কর্তারা জানান, কোনও কারণে বিস্ফোরণ ঘটলে গোটা কাঁথি শহর কেঁপে উঠত। শুভেন্দু, শিশির, অখিলের মতো ভিআইপিদের বাস এই শহরে। তাই কড়া নিরাপত্তার ব্যবস্থা থাকে। সেই জায়গায় কী করে এই ধরনের বেআইনি কারবার তা নিয়ে প্রশ্ন উঠছে।

এগরার খাদিকুলে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও সেই বিস্ফোরণে ১১ জনের প্রাণহানির স্মৃতি এখনও টাটকা। এবার কাঁথিতেই বিপুল পরিমাণে শব্দবাজির হদিশ পেল পুলিশ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও প্রাক্তন মন্ত্রী, বিধায়ক অখিল গিরির বাড়ির কাছেই এই বেআইনি শব্দবাজি গোডাউনের হদিশ পেল পুলিশ। ভিআইপিদের জন্য যেখানে কড়া নিরাপত্তার ব্যবস্থা থাকে একেবারে সেই জায়গায় কী করে রমরমিয়ে চলত এই কারবার তাই নিয়ে প্রশ্ন উঠছে। 

পুলিশ বৃহস্পতিবার রাতে কাঁথি পুর এলাকার অমরত্ব পল্লীতে অভিযান চালিয়ে প্রায় আড়াই টন বেআইনি শব্দবাজি উদ্ধার করে। গ্রেফতার করা হয়েছে একজন বাজি কারবারিকে। সকালেও চলছে অভিযান। জেলার অতিরিক্ত পুলিশ সুপার শুভেন্দর কুমার জানিয়েছেন, বর্ষ বিদায় ও নতুন বছরের স্বাগত জানাতে প্রচুর পরিমাণে বাজি মজুত করা হয়েছিল। সে খবর পেয়েই অভিযান শুরু করেন তাঁরা। 

তিনি বলেন, "সারা বছর ধরে কারবার চালাত এই অসাধুচক্র। কোনও কারণে বিস্ফোরণ ঘটলে গোটা কাঁথি কেঁপে উঠত। এগুলো অধিকাংশই গ্রিন ক্রাকারের মধ্যে পড়ছে না। সম্পূর্ণ বেআইনি শব্দবাজি। অভিযুক্তকে পুলিশ হেফাজতে নিয়ে কোনও বড়সড়ো চক্র জড়িত কিনা তা দেখা হবে।"


```