Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

যুব তৃণমূল নেতার বাধায় হলদিয়া বন্দরে থমকে গেল দখলদার উচ্ছেদ, বিক্ষোভ সামলাতে হিমশিম পুলিশ

বিক্ষোভের নেতৃত্বে রয়েছেন তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা যুব সভাপতি আসগর আলি।

যুব তৃণমূল নেতার বাধায় হলদিয়া বন্দরে থমকে গেল দখলদার উচ্ছেদ, বিক্ষোভ সামলাতে হিমশিম পুলিশ

তৃণমূল নেতার নেতৃত্বে তুমুল বিক্ষোভ

শেষ আপডেট: 28 June 2024 12:54

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: হলদিয়া বন্দরের জমিতে বেআইনি দখলদার উচ্ছেদ করতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে হলদিয়া বন্দর কর্তৃপক্ষ। ঘটনা ঘিরে তুমুল উত্তেজনা ছড়াল হলদিয়ায়। বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে।

বিক্ষোভের নেতৃত্বে রয়েছেন তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা যুব সভাপতি আসগর আলি। তিনি বলেন, "দীর্ঘ ৪০ বছর ধরে এই গরীব মানুষেরা এই জমিতে বসবাস করছেন। তাদের পুনর্বাসন না দিয়ে এইভাবে উচ্ছেদ করা যাবে না। বিজেপির উস্কানিতে বর্ষার মুখে এই গরীব মানুষদের ভিটে ছাড়া করতে চাইছে বন্দর কর্তৃপক্ষ।" তবে বন্দর কর্তৃপক্ষের কোনও বক্তব্য এখনও জানা যায়নি। দখলদার উচ্ছেদের জন্য সমস্ত সরঞ্জাম আনলেও তুমুল বিক্ষোভে সাময়িক থমকে যায় উচ্ছেদের পরিকল্পনা। বিক্ষোভ চলছে এখনও। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও ব়্যাফ মোতায়েন করা হয়েছে এলাকায়। 

রাজ্যের সর্বত্র সরকারি জমি দখল করে যাঁরা ব্যবসা করছেন তাঁদের বিরুদ্ধে এবার কড়া ব্যবস্থা নিতে উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কাজ করতে গিয়ে তাঁর দলের কোনও নেতা বাধা হলে, তাঁকেও ছাড়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আগামী একমাসের মধ্যে জমি খালি করে দেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পরেই রাজ্যজুড়ে শুরু হয়ে গেছে তারই তোড়জোড়। বিভিন্ন পুরসভা এলাকায় ইতিমধ্যেই ভেঙে দেওয়া হয়েছে বহু বেআইনি কাঠামো। বাকিদেরও নির্দিষ্ট সময়সীমার মধ্যেই সরে যেতে বলা হয়েছে। তবে কারও রুটিরুজিতে যাতে আঘাত না লাগে তাও নিশ্চিত করতে বলেছেন মুখ্যমন্ত্রী। এমন আবহেই শুক্রবার সকালে বন্দরের জমি খালি করার জন্য উচ্ছেদ অভিযান শুরু হতেই তীব্র উত্তেজনা ছড়াল হলদিয়ায়।


```