Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

জলের তলায় যাতায়াতের রাস্তা, রেললাইন ধরে বাড়ি ফিরতে গিয়ে দিঘাগামী ট্রেনের ধাক্কায় মৃত ৩

মৃত তিনজনই পেশায় ফল ব্যবসায়ী। ফল নিয়ে হলদিয়ায় গিয়ে বিক্রি করতেন এবং রাতে ফিরে আসতেন।

জলের তলায় যাতায়াতের রাস্তা, রেললাইন ধরে বাড়ি ফিরতে গিয়ে দিঘাগামী ট্রেনের ধাক্কায় মৃত ৩

প্রতীকী ছবি

শেষ আপডেট: 31 October 2024 14:31

দ্য ওয়াল ব্যুরো: ভূত চতুর্দশীর রাতে মর্মান্তিক দুর্ঘটনা পাঁশকুড়ায়। দিঘাগামী একটি ট্রেনের ধাক্কায় মৃত্যু হল তিন জনের। তাঁরা প্রত্যেকেই রেললাইন ধরে হাঁটছিলেন ঘটনার সময়। রঘুনাথবাড়ি স্টেশন সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি হয়। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত তিনজনই পেশায় ফল ব্যবসায়ী। ফল নিয়ে হলদিয়ায় গিয়ে বিক্রি করতেন এবং রাতে ফিরে আসতেন। বুধবার, কালীপুজোর আগের দিন সন্ধেয় প্রতিদিনের মতো হলদিয়া থেকে পাঁশকুড়ার ট্রেনে উঠেছিলেন। নেমেছিলেন রঘুনাথবাড়ি স্টেশনে। তারপর রেললাইন ধরে হেঁটে বাড়ি ফিরছিলেন। 

সেসময় দিঘাগামী একটি ট্রেন চলে আসে ওই লাইনে। ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন তাঁরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু'জনের। তাদের মধ্যে একজন মহিলা ও একজন পুরুষ। আরেক মহিলাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় দ্রুত। তাঁর আজ ভোর রাতে মৃত্যু হয় পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে। 

স্থানীয়রা গোটা ঘটনা দেখে রেলের দিকে আঙুল তুলেছে। তাদের একাংশের মতে, রঘুনাথবাড়ি স্টেশনে নেমে যাওয়া আসার যে রাস্তা রয়েছে, তা দীর্ঘদিন ধরে জলে ডুবে রয়েছে। ফলে, রেললাইন ধরেই হাঁটছে হচ্ছে নিত্যযাত্রীদের। একাধিকবার অভিযোগ জানিয়েও লাভ হয়নি বলে জানান তাঁরা। 

মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ ও রাস্তা যাতায়াতের উপযোগী করে তোলার দাবি জানান স্থানীয় বাসিন্দারা। 


```