Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বিজেপি নেতা খুনের তদন্তে ময়নায় এনআইএ, সিল করা হল পাঁচ তৃণমূল নেতার বাড়ি

২০২৩ সালের ১লা মে গোড়ামহল গ্রামের বাসিন্দা বিজয়কৃষ্ণবাবু নিখোঁজ হয়ে যান। ওই রাতে বাড়ি থেকে কিছুটা দূরে নদীর ধার থেকে বিজয়কৃষ্ণবাবুর (৫৫) দেহ উদ্ধার হয়।  

বিজেপি নেতা খুনের তদন্তে ময়নায় এনআইএ, সিল করা হল পাঁচ তৃণমূল নেতার বাড়ি

শেষ আপডেট: 10 September 2024 14:29

দ্য় ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: বিজেপির বুথ সভাপতি খুনের ঘটনায় ফের ময়নার বাকচায় হানা দিল এনআইএ। মঙ্গলবার এনআইএর আধিকারিকরা পাঁচজন অভিযুক্তের বাড়ি সিল করে দিয়ে যায়। ২০২৩ এর পঞ্চায়েত ভোটের আগে ময়নায় খুন হন বিজয়কৃষ্ণ ভূুঁইয়া। 

২০২৩ সালের ১লা মে গোড়ামহল গ্রামের বাসিন্দা বিজয়কৃষ্ণবাবু নিখোঁজ হয়ে যান। ওই রাতে বাড়ি থেকে কিছুটা দূরে নদীর ধার থেকে বিজয়কৃষ্ণবাবুর (৫৫) দেহ উদ্ধার হয়।  তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে বিজেপি নেতাকে তুলে নিয়ে গিয়ে খুন করার অভিযোগ ওঠে। 

পঞ্চায়েত ভোটের আগে এই খুনের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছিল ময়না। ওই মামলায় ৩৪ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন নিহত বিজেপি নেতার স্ত্রী। পুলিশ তদন্ত শুরু করলেও পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার নেয় এনআইএ। এই মামলাতেই সোমবার গভীর রাত থেকে ময়নাজুড়ে তল্লাশি শুরু করে এনআইএ। ৯টি জায়গায় তল্লাশি অভিযান চালায় এনআইয়ের প্রতিনিধি দল। 

১৪ টি দলে ভাগ হয়ে এফআইআর এ নাম থাকা ৯ জন তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়। পাঁচজন অভিযুক্তর বাড়িতে কেউ না থাকায় তালা ভেঙে বাড়ির মধ্যে ঢুকে তল্লাশি চালান এনআইএর গোয়েন্দারা। তৃণমূল নেতা বুদ্ধদেব মণ্ডল, স্বপন ভৌমিক, তৃণমূলের অঞ্চল সভাপতি মনোরঞ্জন হাজরা, সৌমিত্র মণ্ডল, শুভেন্দু ভৌমিক এই কয়েকজনের বাড়ি সিল করে দেয় এনআইএ। তদন্তের জন্য তৃণমূল নেতা কমল খুটিয়া, মোহন মণ্ডল, সুজিত কর, নবকুমার মণ্ডল, অমিতাভ ভঞ্জদের বাড়িতেও হানা দেয় এনআইএ।


```