Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

'আমি তৃণমূলেই আছি, বিজেপিতে যাইনি,' ফেসবুক পোস্ট ভাইরাল হতেই থানায় ছুটলেন পঞ্চায়েত সদস্য

সম্প্রতি বিজেপি কর্মী সুজিত মিশ্রের সোশ্যাল মিডিয়ায় করা একটি পোস্ট ভাইরাল হয়। যেখানে বলা হচ্ছে গোপাল চন্দ্র বেরা বিজেপির সদস্যপদ গ্রহণ করেছেন। তাই ফেসবুকে পোস্ট করে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

'আমি তৃণমূলেই আছি, বিজেপিতে যাইনি,' ফেসবুক পোস্ট ভাইরাল হতেই থানায় ছুটলেন পঞ্চায়েত সদস্য

এই সেই ফেসবুক পোস্ট

শেষ আপডেট: 19 November 2024 08:23

দ্য ওয়াল ব্যুরো: মিসড কল দিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপির সদস্যপদ গ্রহণের প্রক্রিয়া চলছে। এই আবহে এক তৃণমূল নেতা বিজেপিতে যোগ দিয়েছেন বলে একটি ছবি সামনে আসে। নাম, ঠিকানা, ফোন নম্বরের মতো যাবতীয় তথ্য দিয়ে দাবি করা হয়েছে তৃণমূলের ওই পঞ্চায়েত সদস্য বিজেপিতে যোগ দিয়েছেন। এদিকে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়ে দাবি গোপাল চন্দ্র বেরা নামে ওই নেতার দাবি, তিনি এখনও তৃণমূলেরই সদস্য।

ঘটনাটা পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নম্বর ব্লকের ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের। সম্প্রতি বিজেপি কর্মী সুজিত মিশ্রের সোশ্যাল মিডিয়ায় করা একটি পোস্ট ভাইরাল হয়। যেখানে বলা হচ্ছে গোপাল চন্দ্র বেরা বিজেপির সদস্যপদ গ্রহণ করেছেন। তাই ফেসবুকে পোস্ট করে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

এরপরই গোল বাঁধে। গোপাল বেরার অভিযোগ, ছবিটা ফেক। এডিট করে চক্রান্ত করা হচ্ছে। ফোন নম্বরটাও ভুল বলে দাবি করেছেন তৃণমূল নেতা। তাঁর কথায়, 'আমার যে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে সেটা হ্যাক হয়েছে। দলকে গোটা ব্যাপারটা জানিয়েছি। ব্যবস্থা নেওয়ার হলে তাঁরাই নেবেন।'

এগরা ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি সত্য চক্রবর্তী এই নিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন। তবে বিজেপির অবশ্য দাবি, অনেকেই চুপি চুপি বিজেপিতে যোগ দিচ্ছেন।

কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির যুব মোর্চার ইনচার্জ অরূপ দাস বলেন, 'তৃণমূলে যেভাবে প্রতিহিংসামূলক রাজনীতি চলছে, তাতে অনেকেই গোপনে সদস্যপদ নিচ্ছেন। ভাল নেতারা কেউ ওই দলে থাকতে চাইছে না। এই ঘটনাটা সত্যি না মিথ্যে সেটা পরে বোঝা যাবে।'


```