Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

মন্দারমণিতে 'স্ত্রী' পরিচয়ে বান্ধবীকে নিয়ে যান মৃত আবুল, ছিলেন প্রতিবেশী, গ্রেফতার দু'জনেই

বৃহস্পতিবার আবুল নাসার ও তাঁর প্রতিবেশী এক যুবক, দুই বান্ধবীকে নিয়ে মন্দারমণিতে বেড়াতে গেছিলেন। শুক্রবার এক বান্ধবী অসুস্থ হয়ে পড়লে তাকে বাড়ি পাঠিয়ে দেয়।

মন্দারমণিতে 'স্ত্রী' পরিচয়ে বান্ধবীকে নিয়ে যান মৃত আবুল, ছিলেন প্রতিবেশী, গ্রেফতার দু'জনেই

মন্দারমণির হোটেলে রহস্যমৃত্যু তৃণমূল নেতা, ধৃত বান্ধবী সহ ১

শেষ আপডেট: 22 December 2024 13:46

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: মন্দারমণি হোটেল পঞ্চায়েতের উপপ্রধানের স্বামীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘটনায় বান্ধবী ও এক প্রতিবেশী যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার তাঁদের কাঁথি আদালতে তোলা হল। পুলিশ জানিয়েছে, আমডাঙার দুই অভিযুক্তের নাম তনুশ্রী মুখোপাধ্য়ায় ও আতাউর মণ্ডল। দুপুর সাড়ে তিনটায় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাঁথির মর্গ দেহ ময়নাতদন্তের করা হবে।

এদিকে উপপ্রধানের স্বামী আবুল নাসের মৃত্যুর ঘটনা ক্রমশ রহস্য ঘনাচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার আবুল নাসের ও আতাউর বান্ধবী তনুশ্রী ও আরও এক তরুণীকে নিয়ে মন্দারমণিতে বেড়াতে গেছিলেন। শুক্রবার দুই তরুণীর মধ্যে একজন অসুস্থ হয়ে পড়লে তাঁকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। মন্দারমণিতে হোটেলে ছিলেন তনুশ্রী, আবুল ও আতাউর। 

শনিবার ভোররাতে তনুশ্রী বাথরুমে গেছিলেন। বাথরুম থেকে বেরিয়ে তরুণী দেখেন, ফ্যানে সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে  আবুল ঝুলছে। তারপর পুলিশকে খবর দেন আবুলের ওই তরুণী। আবুলের এমন অবস্থা দেখে তিনিও অসুস্থ হয়ে পড়েন। এরপর পুলিশ গিয়ে দেহ উদ্ধার করেছে।

কিন্তু আবুলের কে এই তনুশ্রী মুখোপাধ্যায়? পুলিশ সূত্রে জানা গিয়েছে, আবুলের সঙ্গে প্রায় ছ'বছর ধরে সম্পর্ক রয়েছে ওই তরুণীর। তাঁর বাড়ি ব্যারাকপুরে। আবুল বিভিন্ন জায়গায় বেড়াতে গেলে ওই তরুণীকে নিয়ে যেতেন। ওই তরুণী বিবাহিত নন। হোটেলে ওঠার সময়ে ওই তরুণী স্ত্রীয়ের পরিচয় দিয়েছিলেন। খুনের অভিযোগ পেয়ে, শনিবার ওই তরুণী এবং আতাউরকে আটক করে জেরা করে পুলিশ। তাদের বয়ানে অসঙ্গতি থাকায় পুলিশ রবিবার সকালে তাদের গ্রেফতার করে। 

তৃণমূল নেতার স্ত্রী সুরাইয়া পারভিনের অভিযোগ, আতাউর নামে ওই প্রতিবেশী যুবকই স্বামীকে খুন করিয়েছে। ওই তনুশ্রী নামে তরুণীকে টোপ হিসাবে ব্যবহার করেছে আতাউর। কারণ আতাউরের সঙ্গে ব্যবসায়ী সম্পর্ক গড়ে উঠেছিল আবুলের। দুজনের মধ্যে একটি দামি জমি কেনার চুক্তি হয়েছিল। 


```