Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শঙ্করপুরের উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন তিন পর্যটক, মৃত ১

এদিন সকাল থেকে বেশি উত্তাল ছিল সমুদ্র। তবে সমুদ্র নামার ক্ষেত্রের নিষেধাজ্ঞা জারি ছিল না। তাই পর্যটকরা স্নান করতে নেমেছিল। স্নান করার সময়ে আচমকাই তিন পর্যটক সমুদ্রে তলিয়ে যেতে থাকেন।

শঙ্করপুরের উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন তিন পর্যটক, মৃত ১

শঙ্করপুর

শেষ আপডেট: 22 July 2024 15:00

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: মন্দারমণির পরে এবার শঙ্করপুরে। সমুদ্র স্নান করতে নেমে তলিয়ে গেলেন এক পর্যটক।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন সকাল থেকে বেশি উত্তাল ছিল সমুদ্র। তবে সমুদ্র নামার ক্ষেত্রের নিষেধাজ্ঞা জারি ছিল না। তাই পর্যটকরা স্নান করতে নেমেছিল। স্নান করার সময়ে আচমকাই তিন পর্যটক সমুদ্রে তলিয়ে যেতে থাকেন। কয়েকজন নুলিয়া তাঁদের দেখতে পেয়ে বাঁচাতে এগিয়ে যান। দুজনকে উদ্ধার করতে পারলেও একজন তলিয়ে যান। বেশি কিছুক্ষণ ধরে তাঁর খোঁজে তল্লাশি চলতে থাকে। পরে তার দেহ ভেসে ওঠে সমুদ্র। তবে ওই ব্যক্তির নাম ঠিকানা এখনও জানা যায়নি। মন্দারমণি কোস্টাল থানার পুলিশ দেহ উদ্ধার করছে।

ছদিন আগেই মন্দারমণির সমুদ্রে স্নান করতে নেমে বিচে তলিয়ে গিয়েছিলেন ৬ পর্যটক। তাঁদের মধ্যে পাঁচজনকে উদ্ধার করা হয়। পরে তাঁদের মধ্যে দুজনের মৃত্যু হয়। বাকি এক জনের খোঁজ পাওয়া যায়নি। জানা গিয়েছিল, ৬ বন্ধু মিলে মন্দারমণিতে ঘুরতে এসেছিলেন।  


```