Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

১৪ মাস পরে কোলাঘাটের সোনা ব্যবসায়ী খুনের কিনারা, পুলিশের জালে মূল অভিযুক্ত

২০২৩ সালে ২০ নভেম্বর। রাতে পৌনে নটা। সেদিন ১৬ নম্বর জাতীয় সড়কের জিঞাদা বাজার থেকে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী সমীর পড়িয়া।

১৪ মাস পরে কোলাঘাটের সোনা ব্যবসায়ী খুনের কিনারা, পুলিশের জালে মূল অভিযুক্ত

১৪ মাস পরে কোলাঘাটের ব্যবসায়ী খুনে অভিযুক্ত গ্রেফতার-নিজস্ব চিত্র

শেষ আপডেট: 24 January 2025 16:24

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: প্রায় ১৪ মাস পরে কোলাঘাটের সোনা ব্যবসায়ী খুনের কিনারা। জাতীয় সড়কে শুটআউটে ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম গোরা শাহ। পূর্ব মেদিনীপুরের মারিশদা থানার হেঁড়িয়া থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। 

২০২৩ সালে ২০ নভেম্বর। রাতে পৌনে নটা। সেদিন ১৬ নম্বর জাতীয় সড়কের জিঞাদা বাজার থেকে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী সমীর পড়িয়া। সেই সময়ে এক দল একদল দুষ্কৃতী সমীরকে লক্ষ্য করে গুলি করে। রক্তাক্ত অবস্থায় ওই ব্যবসায়ী মাটিতে লুটিয়ে পড়লে তাঁর কাছে থাকা সোনা ও টাকা নিয়ে চম্পট দেয়। ঘটনার পরই এলাকার মানুষজনের ওই খুনের প্রতিবাদে এলাকায় নাগরিক নিরাপত্তার দাবি তোলেন। এরপরে স্থানীয়রা "নাগরিক সুরক্ষা কমিটি" গড়ে তুলে  আন্দোলনে নামেন। একাধিকবার জেলাশাসক, পুলিশ সুপার, কোলাঘাটের বিডিও'কে বিক্ষোভ-ডেপুটেশনও দেন নাগরিকেরা। 

ঘটনার কয়েকদিন পরে হাওড়ার শ্যামপুর থেকে ঈশা হক নামে এক দুষ্কৃতকারীকে পুলিশ গ্রেফতার করে। এর বেশ কয়েক মাস পর বাগনান থেকে শেখ রাজু নামে পাঁশকুড়ার এক বাসিন্দাকেও গ্রেফতার করে পুলিশ। লাগাতার তদন্ত চালিয়ে যাওয়ার পরে পুলিশের জালে ধরা পড়ল গোরা শাহ। 

কোলাঘাট থানার ওসি রাজকুমার কুণ্ডু জানিয়েছেন, মূলত ছিনতাই করার জন্যই খুন করেছিল জেরাতে স্বীকার করেছেন অভিযুক্ত। ছিনতাই করার সময় বাধা পায় সেই জন্যই গুলি চালায় অভিযুক্তরা। প্রায় ২ লক্ষাধিক টাকার সোনা উদ্ধার করতে পেরেছে পুলিশ। তাকে শুক্রবার তমলুক কোর্টে তোলা হয়েছে।


```