Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ওড়িশার বুকে আছড়ে পড়েছে 'দানা', দিঘার-মন্দারমণির পরিস্থিতি কেমন?

শুক্রবার সকালে থেকে ঘণ্টায় ঘণ্টায় বদল হয়েছে দিঘা, মন্দারমণির পরিস্থিতি। ভোরের দিকে প্রবল গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।

ওড়িশার বুকে আছড়ে পড়েছে 'দানা', দিঘার-মন্দারমণির পরিস্থিতি কেমন?

শেষ আপডেট: 25 October 2024 12:20

দ্য ওয়াল ব্যুরো, মেদিনীপুর: পাশের রাজ্য ওড়িশাতে ল্যান্ডফল করেছে ঘূর্ণিঝড় দানা। রাত সাড়ে এগারোটা ভিতরকণিকা ও ধামরা মধ্যবর্তী এলাকায় আছড়ের পড়ে সাইক্লোনটি। চার ঘণ্টা ধরে চলেছে এর ল্যান্ডফল প্রক্রিয়া। এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে বাংলার দিঘা, মন্দারমণি, শঙ্করপুর, তাজপুরেও।

শুক্রবার সকালে থেকে ঘণ্টায় ঘণ্টায় বদল হয়েছে দিঘা, মন্দারমণির পরিস্থিতি। ভোরের দিকে প্রবল গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। মধ্যরাতে জলোচ্ছ্বাস হওয়ায় শুক্রবার সকালে সমুদ্র সৈকতে পর্যটকদের যেতে দিচ্ছে না প্রশাসন।

দানার তাণ্ডবের ক্ষয়ক্ষতির বিবরণ জানিয়েছেন জেলা শাসক পূর্ণেন্দু মাঝি। তিনি জানিয়েছেন, গোটা পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে কম-বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তেমন গুরুতর ক্ষতি হয়নি। যত পরিমাণ ঝোড়ো হাওয়ার বইছিল তাতে জেলা জুড়ে প্রায় আড়াইশ থেকে ৩০০ কাঁচা বাড়ি পড়েছে। দেড়শ থেকে ২০০ ইলেকট্রিক পোস্ট ভেঙেছে। কোথাও কোথাও কিছু গাছ পড়েছে। তবে আমফানের সময়ে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছিল, তেমন কিছু হয়নি। 

তিনি আরও জানিয়েছেন, রাতে আশ্রয় শিরিরেগুলিতে চলে গেছিলেন বহু মানুষ। প্রশাসনের মদতেই তাঁদের সরিয়ে আনা হয়েছিল। তাদের জন্য পর্যাপ্ত খাবার, পানীয় জল ব্যবস্থা ছিল। সকাল হতেই কোনও কোনও পরিবার বাড়ি ফিরে গেছে। দু -এক জায়গায় সমুদ্র বাঁধের ফাটল দেখা দিয়েছে। সেগুলি মেরামতির কাজ শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। রাতে ঝড়ের দাপট একটু বেশি থাকায় জলোচ্ছ্বাসও খানিকটা হয়েছে। ওভারঅল জেলা জুড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ তেমন একটা নেই। বিকেলের দিকে আরও স্পষ্ট ভাবে বলা যাবে, জেলা এখন স্বাভাবিক রয়েছে।


```